স্টাফ রিপোর্ট।। সারাবিশ্বে
হাজার হাজার অমুসমিলদের
প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনে এবং
সবচেয়ে বেশি প্রাণহানির
ঘটনা ঘটেছে ইতালিতে।
তবে চীন এবং ইতালির পর এখন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে
আমেরিকায়। সময়ের
সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। দেশটিতে একদিনেই নতুন করে আরও ১১
হাজার ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬৬
হাজার ৪৮।
অপরদিকে,
নতুন
করে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। ফলে আমেরিকায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে মোট ৯৪৪
জন। এছাড়া হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯৪ জন।
আমেরিকার সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক
করে বলেছে, বৈশ্বিক
মহামারির পরবর্তী কেন্দ্র হতে
পারে
আমেরিকা। অর্থাৎ ইতালির মতোই ভয়াবহ চিত্র হতে পারে আমেরিকার। দেশটিতে এখন পর্যন্ত করোনার
কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে আক্রান্ত ও মৃতের
সংখ্যা সবচেয়ে বেশি।
সে কারণেই নিউ ইয়র্কে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। নিউ ইয়র্ক
মেট্রো অঞ্চল
থেকে বের হয়ে অন্য কোন অঙ্গরাজ্যে গেলে প্রত্যেককে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে
বলে ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে,
করোনা
সঙ্কটে মার্কিন অর্থনীতি ও কোটি কোটি মানুষের জন্য দুই ট্রিলিয়ন ডলারের
প্রণোদনা প্যাকেজের একটি চুক্তিতে পৌঁছেছে হোয়াইট হাউস এবং সিনেট।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র

0 facebook: