Friday, March 27, 2020

স্পেনে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু ৭১৮ জন


আন্তর্জাতীক ডেস্ক।। করোনাভাইরাস মহামারিতে রীতিমতো দিশেহারা গোটা স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮ হাজার ২ শ ৭১ জন আক্রান্ত হয়েছে।
সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৭৮৬ জন।
ওয়ার্ল্ডওমিটার এর তথ্যমতে, চীন-ইতালিকে ছাড়িয়ে আক্রান্তের সংখায় এখন সবার ওপর যুক্তরাষ্ট্র।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে প্রায় ১৭ হাজার ৫৭ জন। এছাড়া দেশটিতে একই সময়ে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৩ জনে।


শেয়ার করুন

0 facebook: