Friday, March 27, 2020

আগামী ৬ মাস লকডাউন থাকতে পারে যুক্তরাজ্য


আন্তর্জাতীক ডেস্ক।। গজব করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৬ মাস পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে দেশটির এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা।

সব না হলেও বর্তমানে চলমান অনেক নিষেধাজ্ঞাই দীর্ঘদিন বলবৎ রাখার পক্ষে মত দিয়েছে তিনি। তিনি বলেন, আমরা চাই না এসব ব্যবস্থা এত তাড়াতাড়ি তুলে নেয়া হোক। এতে হঠাৎ করেই সংক্রমণ বেড়ে যেতে পারে, যাতে আমাদের সব চেষ্টাই বৃথা হয়ে যাবে।

যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. জেনি হ্যারিস সম্প্রতি বিবিসি রেডিও ৪-এর এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন, আগামী ২সপ্তাহের মধ্যেই দেশটিতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর থেকেই তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

ডা. জেনি বলেন, সব মিলিয়ে অন্তত ৬ মাসের মতো হতে পারে। তবে এখন যে পর্যায়ে অবরোধ চলছে ওই পর্যন্ত এতটা না হলেও চলবে। সেক্ষেত্রে কিছু কড়াকড়ি তুলে নেয়া এবং সুবিন্যস্তভাবে নিয়ন্ত্রণ বজায় রাখা যেতে পারে।

সূত্র- রয়টার্স


শেয়ার করুন

0 facebook: