Saturday, March 28, 2020

করোনা ভাইরাসের পর বিশ্ব এক নতুন মোড় নিবে, নতুন ব্যবস্থা নির্মিত হবেঃ এরদোগান


আন্তর্জাতীক ডেস্ক।। তুরষ্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, “বিশ্ব এখন এমন সময়ের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে করোনাভাইরাসের মতো রোগের পরে আর কোনো সমস্যা থাকবেনা এবং এক নতুন বৈশ্বিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা নির্মিত হবে।

বুধবার (২৫ মার্চ) টেলিভিশন সরাসরি প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সম্ভাব্য সব পরিস্থিতিতেই তুরস্ক প্রস্তুত রয়েছে। তুরস্ক করোনাভাইরাসের সংক্রমণ থেকে সাবধানতা অবলম্বনকারী প্রথম দেশ। বর্তমানে আমাদের ১লক্ষ ৬৫ হাজার চিকিৎসক, লক্ষ ৫ হাজার নার্স, ৪ লক্ষ ৯০ হাজার মেডিকেল অফিসার এবং ৩ লক্ষ ৬০ হাজার সহায়তা কর্মী রয়েছেন।
সরকার সর্বদা ব্যবসায়ী ও শ্রমিকদের পাশে থাকবে এই আশ্বাস দিয়ে এরদোগান বলেন, বেকারত্ব তহবিল ও ক্রেডিট গ্যারান্টি তহবিল আরও শক্তিশালী করা হবে। প্রত্যেক নাগরিকের জীবন আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই আমরা এ দুর্যোগ মুহুর্তে তুরস্কের সকলকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে এই রোগ সংক্রমণের হার দ্রুত হ্রাস করার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব তুরস্ক প্রাদুর্ভাবমুক্ত হবে। আশাকরা যায় ক্ষয়ক্ষতিও কম হবে ইন শা আল্লাহ।

সূত্র: আনাদোলু এজেন্সি


শেয়ার করুন

1 comment:

  1. Additional Sports Betting Licenses Approved in Ohio OH regulators approve extra on-line sportsbooks. Spin Casino's banking limits will fulfill each excessive 카지노 사이트 and low rollers. • Deck The Halls Xmas Slot sport added - go to the lobby for extra new games and luxuriate in.

    ReplyDelete