স্টাফ রিপোর্ট।। টানা
দশ দিন ছুটির চতুর্থ দিন রাজধানীতে গাড়ি চলাচল কিছুটা বেড়েছে। রোববার ঢাকায় বাস চলেনি। তবে ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা, ভাড়ায় চালিত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা
চলাচল ছিল চোখে পড়ার মতো।
গণপরিবহনের ওপর লকডাউন আরোপের প্রথম তিন দিনের তুলনায় গতকাল
এসব গাড়ি বেশি
ছিল। রাজধানীর বনানী, মগবাজারসহ
বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলেছে।
এর চালকদের ডেকে ডেকে যাত্রী তুলতে দেখা গেছে। ঢাকা ছাড়াও
দেশের বিভিন্ন স্থানে
গণপরিবহন চলাচল বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ডিএমপি ঢাকায় প্রয়োজনে গাড়ি চলাচল কিছুটা
শীতীল করেছে। ঢাকাতে অনেকে থাকেন যাদের রান্না করে খাওয়ার সুযোগ নেই, তাদের অনেক
ভুগান্তিতে পরতে হচ্ছে। সেই দিক বিবেচনা করে হোটেল, খাবার ও প্রয়োজনীয় জিনিস
পত্রের দোকান খোলা রাখা এবং সীমিত আকারে পরিবহন চলাচলের অনুমতি প্রদান করেন
ডিএমপি।
খবর বিভাগঃ
জাতীয়
ঢাকা বিভাগ

0 facebook: