স্টাফ রিপোর্ট।। চট্টগ্রাম
ওমরগনি এম ই এস কলেজের সাবেক অধ্যাপক শিক্ষাবিদ মাওলানা ডক্টর আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিশ্বব্যাপী মুসলমানদের
উপর বিপর্যয়ের অন্যতম কারণ
মুসলমানদের
মধ্যে অনৈক্য, দলাদলি
ও ভ্রাতৃঘাতী সংঘাত দায়ী। এই বিপর্যয় থেকে মুক্তি পেতে একমাত্র পথ হলো
সকল ভেদাভেদ ভুলে
মুসলমানদের মধ্যে ঐক্য। কওমী-আলিয়া বিরোধ লাগিয়ে দিয়ে এক শ্রেণির কুচক্রী মহল
আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
রবিবার (১মার্চ) চট্টগ্রাম সাতকানিয়া মাদরাসা ইয়াছিন মক্কী আল
কাছেমিয়্যাহ বার্ষিক মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ডক্টর খালিদ আরো বলেন, আল্লাহর গজব মারাত্মক মরণব্যাধি এ করোনা ভাইরাস। এ ভাইরাস থেকে বাঁচতে
কুরআন সুন্নাহে কী ধরনের নসিহত রয়েছে তা সকলের অনুসরণ করা জরুরি।
তিনি আল্লাহর গজব থেকে রক্ষা পেতে সকলকে বেশি বেশি তাওবা-ইসতেগফার
করার জন্য আহবান জানিয়েছেন।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: