Wednesday, March 4, 2020

এইবার ভারতে করোনাভাইরাস আতংক!


আন্তর্জাতীক ডেস্ক।। উগ্রহিন্দুত্ববাদী ভারত জুড়ে করোনাভাইরাসের আতংক ছড়িয়ে পড়েছে। দিল্লীর পর এবার আগরায় এক পরিবারের ছয়জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তারা দিল্লীর একটি হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে কেরেলায় তিনজন, তেলেঙ্গানায় একজন ও দিল্লীতে একজনসহ ভারতে এনিয়ে ১১ জনের শরীরে করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, আগরার ওই পরিবারের দুভাই সম্প্রতি ইতালি গিয়েছিল। বাড়ি ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের থেকে সংক্রমণ ছড়ায় পরিবারের আরও চার সদস্যের মধ্যে। ফলে ওই পরিবারের ৬ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ওই দুই ভাইকে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। পরিবারের অন্য সদস্যদের এখনো সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি, তাদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নিজেদের ঘরে বন্দি রাখতে বলা হয়েছে।
আগরার প্রতিটি হোটেল, রেস্তোরাঁয় কোনো ইতালি, চীন এবং ইরানের পর্যটক এলেই দ্রুত প্রধান মেডিকেল কর্মকর্তার কাছে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাতে তাদের শারীরিক পরীক্ষা করা যায়।
এদিকে সোমবার দিল্লি ও তেলেঙ্গানার আক্রান্ত হওয়া দুই ব্যক্তি আপাতত চিকিৎসাধীন রয়েছেন। দিল্লির বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি ইতালি থেকে ফিরেছিলেন। গত সপ্তাহে তিনি ছেলের বন্ধুদের একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তার ছেলে নয়ডার একটি স্কুলছাত্র। তার শরীরে করোনাভাইরাসের খোঁজ পাওয়ার পরই সেদিন ওই পার্টিতে যোগ দেওয়া সব পড়ুয়া ও অভিভাবকের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। নয়ডার ওই স্কুলটিও বন্ধ করে দেওয়া হয়েছে।


শেয়ার করুন

0 facebook: