আন্তর্জাতীক ডেস্ক।। তুরস্কের
প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান উত্তর-পশ্চিম সিরিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে ফোনে আলোচনা করেছেন।
মঙ্গলবার (০৩ মার্চ) তুর্কি যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে
বলা হয়েছে, এই
দুই মুসলিন নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, সিরিয়ার ইদলিব প্রদেশের উন্নয়ন এবং শরণার্থী ইস্যুসহ
অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইদলিবে তুরস্কের বৈধ সুরক্ষা এবং
মানবিক উদ্বেগের
পক্ষে পূণরায় তার সমর্থন ব্যাক্ত করেন এবং লক্ষ লক্ষ সিরিয়ান শরণার্থীদের হোস্টিং সহ
তুরস্কের পক্ষ থেকে মানবিক সহায়তার প্রশংসা করেন।
পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুরস্কের লড়াইয়ের প্রতিও
সম্পূর্ণরূপে সমর্থন ব্যক্ত করেন ইমরান খান।
সূত্র: আনাদোলু এজেন্সি
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরষ্ক
পাকিস্তান

0 facebook: