Thursday, March 12, 2020

কংগ্রেস ছেড়ে উগ্রহহিন্দুত্ববাদী দলে যোগ দিয়েছে জ্যোতিরাদিত্য


আন্তর্জাতীক ডেস্ক।। উগ্র হিন্দুত্ববাদী বিজেপিতে যোগ দেয়ার পরই রাজ্যসভার টিকিট পেয়েছে সদ্য কংগ্রেসত্যাগী নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেয় জ্যোতিরাদিত্য। তার কিছুক্ষণ পরই আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য নিজেদের প্রার্থীতালিকা ঘোষণা করে উগ্র হিন্দুত্ববাদী  বিজেপি।
তাতে জ্যোতিরাদিত্যকে মধ্যপ্রদেশ থেকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

গত কয়েক দিন ধরেই চাপা ডামাডোল চলছিল মধ্যপ্রদেশ কংগ্রেসে। এর মধ্যেই সোমবার থেকে দলীয় নেতাদের সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন জ্যোতিরাদিত্য। একই সঙ্গে খবর পাওয়া যাচ্ছিল, কমল নাথ সরকারের ছয় মন্ত্রী-সহ ১৬ জন কংগ্রেস বিধায়ককে বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে হোটেলে রেখেছে বিজেপি।

ঘটনা মোড় নেয় মঙ্গলবার সকাল থেকে। উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে জ্যোতিরাদিত্য। তার পরই দল থেকে ইস্তফা দেয়। ইস্তফাপত্র পাঠিয়ে দেয় দলের অন্তর্বতী সভাপতি সোনিয়া গান্ধীর কাছে। কিছুক্ষণের মধ্যেই ছয় মন্ত্রীসহ ২২ জন কংগ্রেস বিধায়কও ইস্তফাপত্র পাঠিয়ে দেয় রাজ্যপালের কাছে।
এর মধ্যেই বুধবার জ্যোতিরাদিত্যকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। এ নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

তবে জ্যোতিরাদিত্য বিজেপিতে যোগ দেয়ার পরই বুধবার নিজের একটি পুরনো ছবি রিটুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যখন তুঙ্গে, সেসময় কমলনাথ এবং জ্যোতিরাদিত্যকে নিয়ে ওই ছবিটি তোলেন রাহুল।

লিও টলস্টয়কে উদ্ধৃত করে সেই সময় রাহুল লেখে, ‘ধৈর্য এবং সময়ই সবচেয়ে শক্তিশালী যোদ্ধা।জ্যোতিরাদিত্য উগ্র হিন্দুত্ববাদী বিজেপিতে যোগ দেয়ার পর রাহুল কেন সেই ছবিটি রিটুইট করেছে, তা নিয়ে চলছে নানান বিশ্লেষণ।


শেয়ার করুন

0 facebook: