স্টাফ রিপোর্ট।। কুড়িগ্রামের
রৌমারী সীমান্ত থেকে ইসমাইল হোসেন কালু (৩২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে
নিয়ে গেছে ভারতীয়
উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা
ইউনিয়নের খেতারচর সীমান্তের
আন্তর্জাতিক পিলার ১০৫৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আটক ইসমাইল হোসেন কালু দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর
গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খেতারচর সীমান্তের ১০৫৬ নম্বর আন্তর্জাতিক মেইন
পিলারের কাছ দিয়ে ১২/১৫জন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতের গরু ব্যবসায়ীদের থেকে গরু আমদানি করছিল। এ
সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের
উগ্রহিন্দুত্ববাদী
বিএসএফ
সন্ত্রাসীরা বাংলাদেশীদের
ধাওয়া করে। সন্ত্রাসী বিএসএফের
ধাওয়ায় অন্যরা পালিয়ে আসতে
সক্ষম হলেও ইসমাইল ধরা পড়েন।
জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম
আজাদ ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, এ
ব্যাপারে উগ্র হিন্দুত্ববাদী
বিএসএফ কোনো সাড়া দেয়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।
খবর বিভাগঃ
জাতীয়

0 facebook: