Saturday, March 14, 2020

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখনো করোনা ভাইরাস মুক্তঃ নাসিম


স্টাফ রিপোর্ট।। করোনা মোকাবেলায় বিশ্ব যখন হিমশিম খাচ্ছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এখনও পর্যন্ত করোনা মুক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মুহাম্মদ নাসিম।

তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই দেশ এগিয়ে চলছে। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের বাগবাটিতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে প্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, করোনা ভাইরাসে সারা দুনিয়া আক্রান্ত হয়েছে। কিন্তু সরকারের সতর্ক অবস্থানের কারণে বাংলাদেশে এখন পর্যন্ত এ রোগ ছড়ায়নি, কেউ আক্রান্তও হয়নি। এখানে কোনো রাজনীতি নেই, দলও নেই। সবাই মিলে এর মোকাবেলা করতে হবে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মুহাম্মদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয় এবং বাগবাটি কলেজ মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ।


শেয়ার করুন

0 facebook: