আন্তর্জাতিক ডেস্কঃ সুইডেনের পার্লামেন্টে
হিজাব পরা একজন নারী বক্তব্য রাখছেন। এমন দৃশ্য হয়তো সাম্প্রতিককালের মধ্যে প্রথম
দেখা যাবে। হিজাব
বা মুসলিম নারীদের পোশাকের প্রতি বিতৃষ্ণা রাখা দেশটি অভিবাসন ইস্যুতে কঠোর
অবস্থান নিয়েছে। অথচ
সেখানকার পার্লামেন্টে প্রথম এমন একজন নারী এমপি বক্তব্য রাখবেন।
এ সপ্তাহেই তাকে এ
পোশাকে দেখা যাবে সুইডেনের পার্লামেন্টে। তিনি
লায়লা আলী এলমি। সম্প্রতি
অনুষ্ঠিত নির্বাচনে বিস্ময়করভাবে এমপি নির্বাচিত হয়েছেন তিনি। তার পরিবার সোমালিয়ান। লায়লার বয়স যখন মাত্র দুই বছর তখন তার
পরিবার দেশের গৃহযুদ্ধ থেকে পালিয়ে চলে যায় সুইডেনে। তারপর সেখানেই তার বেড়ে ওঠা। এবার সুইডেনে নির্বাচন হয়। এ সময়ে তিনি অভিবাসীদের প্রতি যে
শত্রুতামূলক মনোভাব দেখানো হয় তার বিরুদ্ধে কথা বলেন এবং বিস্ময়করভাবে বিজয়ী হন। তাকে এ সপ্তাহে দেখা যাবে পার্লামেন্টে
বিতর্কে অংশ নিতে।
লায়লা আলী এলমি বলেছেন, আমি
গ্রিন পার্টির সদস্য। নির্বাচনী
প্রচারণার সময় আমার বিরুদ্ধে যে বর্ণবাদী প্রতিক্রিয়া দেয়া হয়েছে তাই আমাকে বিজয়ী
হতে সহায়তা করেছে। আমি
নির্বাচিত হয়ে এমপি হই ওই বর্ণবাদীরা আসলে তা চায় নি। এর জন্য তারা প্রস্তুতও ছিলোনা। লায়লা আলী এলমির বয়স এখন ৩০ বছর। তার আরো একটি দিক আছে। তিনি অভিবাসন ইস্যু নিয়ে কাজ করেছেন।
উগ্র ডানপন্থী সুইডেন
ডেমোক্র্যাটরা অভিবাসন সংশ্লিষ্ট এসব সমস্যার সাথে কার্যকরভাবে যুক্ত। সেপ্টেম্বরে যে নির্বাচন হয়েছে তাতে এ
দলটি পেয়েছে শতকরা ১৭ ভাগ ভোট। ২০১৪
সালে তারা পেয়েছিল শতকরা ১২ ভাগ ভোট।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক

0 facebook: