![]() |
| ছবিঃ সংগৃহীত। কারটেসিঃ সাহাদাত উদরাজী। |
আন্তর্জাতিক ডেস্কঃ বিয়ে
বা যেকোন অনুষ্ঠানে পুরুষ ও মহিলা একসঙ্গে খেতে পারবেন না, ইসলামি
শরীয়তে মাহরাম নন এমন নারী-পুরুষ একসঙ্গে খাওয়া চরম গুনাহের কাজ। এবার এমন ফতোয়াই
জারি করেছে ভারতের দেওবন্দী ইসলামিক সংগঠন দারুল উলুম। সাথে দাঁড়িয়ে খাওয়াও
ইসলামিক তাহজিব তামাদ্দুনের বিরোধী বলে মত দিয়েছেন তারা। - খবর টাইমস অব ইন্ডিয়ার।
দেওবন্দের এক বাসিন্দা
দারুল উলুমের কাছে জানতে চেয়েছিলেন নারী-পুরুষের একসঙ্গে খাওয়া-দাওয়া করাকে ইসলাম
সমর্থন করে কিনা? তার
উত্তরেই এই নতুন ফতোয়া জারি করে দারুল উলুম।
বিয়ে বা অন্য যে কোনও
সামাজিক অনুষ্ঠানে মাহরাম নন এমন নারী-পুরুষ একসঙ্গে খাওয়া দাওয়া করে। এই প্রথা
ইসলামী শরীয়ত-বিরোধী বলে জানিয়েছেন তারা। এতে নারী ও পুরুষ, উভয়েই
পাপের ভাগী হবেন বলে তাদের মত।
একই সঙ্গে দাঁড়িয়ে
খাওয়ার যে প্রথা বর্তমানে বহুল প্রচলিত, তাও ইসলাম সমর্থন করে না বলে জানিয়েছে
দারুল উলুম।
এর আগে দেওবন্দের এক
ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে দোকানদারের কাছ থেকে মুসলিম মহিলাদের চুড়ি পরে নেওয়ার
ওপরও নিষেধাজ্ঞা জারি করেছিলো দারুল উলুম। চুড়ি পরানোর সুযোগে নারীর শরীরে অচেনা
পুরুষের স্পর্শ ইসলাম বিরোধী কাজ, যা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত বলে জানায় তারা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ধর্ম

0 facebook: