ধর্মীয় ডেস্কঃ জুমুয়াহ শরীফের দিন
বিষয়ক এমন এক হাদীস শরীফ আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, যা
আপনার আমলনামা আসমান-জমিনের পরিবর্তন করে দিবে।
আউস ইব্ন আউস সাকাফি রদ্বিয়াল্লাহু
তায়ালা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন আমি রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনাকে বলতে শুনেছিঃ “জুমুয়াহ
শরীফের দিন যে ভালো করে গোসল করলো;
অতঃপর আগেভাগে মসজিদে গেল; হেঁটে চলল, বাহনে
চড়ল না; ইমামের
নিকটবর্তী হল; অনর্থক
কর্মে লিপ্ত না হয়ে মনোযোগসহ (খুতবা শরীফ) শ্রবণ করল; তার
প্রতি কদমে লেখা হবে এক বছরের আমল তথা এক বছরের সিয়াম ও কিয়ামের (সারা রাত
তাহাজ্জুদ) সওয়াব”।
(তিরমিজি শরীফ-৪৯৬, আবুদাউদ
শরীফ-৩৪৫, সহিহ
আল-জামে ৬৪০৫)
যে ব্যক্তি এসব আদব
রক্ষা করবে তার প্রতি কদম এক রাত অথবা এক সপ্তাহ অথবা এক মাস কিয়ামের সমান নয়, বরং
পূর্ণ এক বছর কিয়াম করার সমান এবং পূর্ণ এক বছর সিয়াম পালনের (রোজা) সমান।
শর্ত মাত্র কয়েকটা
দেওয়া হয়েছে- জুমার দিন গোসল করা,
আগে আগে ও পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের
নিকটবর্তী বসা, শেষের
কাতারে পিছিয়ে না পড়া অর্থাৎ ইমামের যতো নিকটে বসা যায়, মনোযোগসহ
খুতবা শ্রবণ করা এবং বেহুদা ও অনর্থক কর্মকাণ্ড ত্যাগ করার মধ্যে এসব আদব সীমাবদ্ধ, যা
খুব সহজ ও খুব সামান্য।
খবর বিভাগঃ
ধর্ম

0 facebook: