![]() |
| নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করে সাংবাদিকদের ব্রিফ করছেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী |
ডেস্ক রিপোর্টঃ একাদশ
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলার পরিস্থিতি বিগত যেকোনো সময়ের চেয়ে চমৎকার
বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, নির্বাচনে
এখন পর্যন্ত যে পরিবেশ আছে,
সেরকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন
উপহার দিতে পারব।
রাজধানীর আগারগাঁওয়ে
নির্বাচন ভবনে বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার
সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় আইজিপি বলেন, নির্বাচনে
আমাদের সর্বোচ্চতম প্রস্তুতি রয়েছে। সমন্বয় ও প্রস্তুতি সর্বকালের মধ্যে সবচেয়ে
চমৎকার। আমরা মূলত নির্বাচন উপলক্ষে আমাদের পরিকল্পনা নির্বাচন কমিশনকে অবহিত করতে
এসেছি। আমাদের সর্বশেষ অবস্থা ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশের নিজস্ব পরিকল্পনার
কথা কমিশনের সঙ্গে বিনিময় করেছি।
পুলিশ প্রশাসন নির্বাচন
কমিশনের নিয়ন্ত্রণে নেই-বিএনপি ও ঐক্যফ্রন্টের এমন অভিযোগ অবাস্তব বলে উল্লেখ করেন
জাবেদ পাটোয়ারী। তিনি বলেন,
শুধু পুলিশ নয়,
সমস্ত প্রশাসনই এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। সুনির্দিষ্ট
কোন অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে ঢালাও ভাবে যে অভিযোগ করা হচ্ছে
এ রকম কিছু আমাদের কাছে নেই।
জাতীয় ঐক্যফ্রন্টের
প্রধান ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা বিষয়ে জানতে চাইলে
তিনি কোন মন্তব্য করেননি। পুলিশের এই প্রতিনিধি দলে আরো ছিলেন, অতিরিক্ত
মহাপরিদর্শক মোখলেসুর রহমান,
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি
কমিশনার আছাদুজ্জামান মিয়া,
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম
ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও স্পেশাল অ্যাকশন গ্রুপের উপকমিশনার প্রলয় কুমার
জোয়ারদার।

0 facebook: