Monday, December 9, 2019

উগ্রবাদী হিন্দুদের হামলায় গুরুতর আহত এক মুসলিম শিক্ষার্থী!


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের উত্তর প্রদেশের দেওবন্দের এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর ভয়াবহ হামলা চালিয়েছে উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীরা। ওই শিক্ষার্থীর নাম মুহম্মদ আলিম (২০)। তিনি দেওবন্দ মাদরাসার তাকমিল (মাস্টার্স)-এ পড়ছেন। খবর মিল্লাত টাইমসের।

শনিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমটির খবরে বলা হয়, মুহম্মদ আলিম (২০) শুক্রবার ছুটি কাটিয়ে সন্ধ্যায় বাসে করে বাড়ি থেকে মাদরসায় ফেরার সময় অজ্ঞাত চারজন হিন্দু সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে করে মাথায় মারাত্মক আঘাত পান ওই শিক্ষার্থী। শুধু তাই নয়; তাকে ধর্মীয়ভাবেও কটুকথা বলে আক্রমণ করে ওই উগ্রবাদী সন্ত্রাসীরা।

আহত শিক্ষার্থী মুহম্মদ আলিম জানান, বাসে কিছু পথ অতিক্রম করার পরেই সন্ত্রাসীরা আমার মাথায় লোহার ভারী বস্তু দিয়ে আঘাত করে। এসময় পাশে থাকা আরেক যাত্রী তাদেরকে বাধা দিলে তাকেও ওরা গালমন্দ করে।

আহত মুহম্মদ আলিম অজ্ঞাত চারজন সন্ত্রাসীদের বিপক্ষে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। দারুল উলুম ওয়াকফ দেওবন্দ কর্তৃপক্ষও এ থানায় গিয়ে এই ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচার দাবীও করা হয়েছে।


শেয়ার করুন

0 facebook: