![]() |
আন্তর্জাতিক
ডেস্কঃ নেহেরু ভারতের সবচেয়ে বড় ধর্ষক ছিল বলে মন্তব্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী
সাধ্বী প্রাচী। রোববার রাহুল গান্ধীর এক মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে এ মন্তব্য
করে সে।
এর আগে
হায়দ্রাবাদ থেকে শুরু করে উন্নাও,
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন হেনস্তার
মতো ঘটনা বেড়ে যাওয়ায় শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলে, ‘বিশ্বের
কাছে এখন ভারতের পরিচয় ধর্ষণের রাজধানী হিসেবে। বিদেশিরা প্রশ্ন তুলছেন, কেন ভারত
নিজের মা ও বোনেদের নিরাপত্তা দিতে পারে না। উত্তরপ্রদেশের একজন বিজেপি বিধায়ক ধর্ষণের
অভিযুক্ত। কিন্তু, এই
বিষয়ে প্রধানমন্ত্রী এখনো একটা শব্দও বলে না। আসলে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যে নিজেই
ঘৃণা ও হিংসার আদর্শে বিশ্বাসী।’
রোববার
রাহুল গান্ধীর সেই মন্তব্যের পালটা জবাব দিতে গিয়েই উগ্র হিন্দুত্ববাদী নেত্রী সাধ্বী
প্রাচী বলে, ‘সন্ত্রাস, নকশালবাদ, দুর্নীতি
এবং ধর্ষণ, নেহেরুরই
দেয়া উপহার। রাহুল গান্ধী আর কী বলবে। আমাদের দেশটা হলো রাম আর কৃষ্ণের দেশ। আর এই
দেশের সবচেয়ে বড় ধর্ষক ছিল নেহেরু। ও আমাদের রাম এবং কৃষ্ণের সংস্কৃতিকে ধ্বংস করে
দিয়েছে।’
প্রসঙ্গত, বিজেপি
তথা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেহেরু বিদ্বেষ অবশ্য এই প্রথম নয়। এর আগেও একাধিকবার
একাধিক ইস্যুতে নেহেরুকে দোষারোপ করেছেন গেরুয়া শিবিরের নেতানেত্রীরা। কিন্তু, এতটা
মাত্রা বোধ হয় আর কেউ ছাড়ায়নি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ভারত

0 facebook: