![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। আন্তর্জাতিক আদালতে গণহত্যা মামলার শুনানির আগে মিয়ানমারের সাথে সমস্থ সম্পর্ক
ছিন্ন করার জন্য বিশ্বব্যাপী একটি প্রচারণা শুরু করেছে ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনসহ বিভিন্ন
দেশে সক্রিয় থাকা রোহিঙ্গাদের বেশ কিছু সংগঠন।
আজই
গাম্বিয়ার বক্তব্যের মধ্য দিয়ে ওই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। শুনানিতে মিয়ানমারের
পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই দ্যা হেগে পৌঁছেছে অং সান সু চি।
আর এই
শুনানি শুরুর আগেই 'বয়কট
মিয়ানমার ক্যাম্পেইন' নামে
মিয়ানমারকে বয়কট করার আহবান সম্বলিত একটি প্রচারণা শুরু হয়েছে।
ফ্রি
রোহিঙ্গা কোয়ালিশনের ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে মিয়ানমারের
রোহিঙ্গা মুসলিমদের সমর্থনকারী মানবাধিকার কর্মীরা মিয়ানমারকে বিশ্বব্যাপী বয়কটের
এ প্রচারণা শুরু করেছেন।
ফ্রি
রোহিঙ্গা কোয়ালিশন 'বয়কট
মিয়ানমার ক্যাম্পেইন' শীর্ষক
বিবৃতিতে বলছে আন্তর্জাতিক আদালতে গণহত্যা মামলার শুনানির প্রাক্কালে রোহিঙ্গা অধিকার
কর্মীরা যে 'গ্লোবাল
বয়কট মুভমেন্ট' শুরু
করেছে তাতে কর্পোরেশন, বিদেশী
বিনিয়োগকারী, পেশাজীবী
ও সাংস্কৃতিক সংগঠনকে মিয়ানমারের সঙ্গে তাদের প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার আহবান
জানিয়েছে।
বিবৃতি
অনুযায়ী দশটি দেশের ৩০ মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, পেশাজীবী
সংগঠন একযোগে এ প্রচারণা শুরু করেছে যার উদ্দেশ্য মিয়ানমারে সুচি ও সেনাবাহিনীর কোয়ালিশন
সরকারের ওপর চাপ সৃষ্টি করা।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
মুসলিম নির্যাতন


0 facebook: