Tuesday, December 10, 2019

তুরস্কের সহায়তায় পুনঃনির্মাণ করা হচ্ছে বন্ধ হয়ে যাওয়া ১৮ শতকের ইলজি ইব্রাহীম পাশা মাদরাসা


আন্তর্জাতিক ডেস্ক।। মাদরাসাটি আঠারো শতকে নির্মিত। নাম ইলজি ইবরাহিম পাশা মাদরাসা। একসময় তুরস্ক, মধ্যপ্রাচ্য, ইউরোপ জুড়ে ছড়িয়ে গিয়েছিল এ মাদরাসার সুনাম। বসনিয়া ও হার্জেগোভিনার ত্রাভনিক শহরে অবস্থিত মাদরাসাটি দীর্ঘদিন যাবত বিরাণ পড়ে ছিল।

সম্প্রতি তুরস্কের কো-অপারেশন এন্ড কো-অর্ডিনেশন নামে একটি সংস্থা মাদরাসাটি পুনঃনির্মাণের কাজ শুরু করেছে। সংস্থাটি সে দেশে তেকা নামেই বেশি পরিচিত। সংস্থাটি মূলত তুরস্কে অবস্থিত প্রাচীন স্থাপনাগুলোর পুনঃরুদ্ধার এবং তা মেরামতের কাজ করছে।

তেকা প্রধান ওমর ফারুক বলেন, ইলজি ইবরাহিম পাশা মাদরাসাটি ঐতিহাসিক। আমরা ছোটবেলায় এর বহু নাম ডাকা বহু শুনেছি। কিন্তু গত শতাব্দীতে ইসলাম ও মুসলমানদের উপর যে ভয়াবহ আগ্রাসন চালানো হয় তখন এই মাদরাসাটিকে বন্ধ করে দেওয়া হয়।

ওমার ফারুক বলেন, আমরা গর্ববোধ করছি এ ঐতিহাসিক মাদরাসাটির পুনঃনির্মাণের কাজটি আমরা করতে পারছি।


শেয়ার করুন

0 facebook: