![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। জাতিগত নিধনে রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) মিয়ানমারের
বিরুদ্ধে মামলা পরিচালনায় গাম্বিয়াকে সর্বাত্মক সহায়তা করবে কানাডা ও নেদারল্যান্ডস।
এক যৌথ বিবৃতিতে সোমবার রাতে ওই সিদ্ধান্তের কথা জানায় কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স
অফিস।
অটোয়া
থেকে প্রচারিত বিবৃতিতে বলা হয়- কানাডা ও নেদারল্যান্ডস দ্যা হেগের ইন্টারন্যাশনাল
কোর্ট অব জাস্টিজে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সংক্রান্ত অভিযোগের বিষয়ে গাম্বিয়ার
বিচার প্রার্থনার আবেদনকে স্বাগত জানায়। আন্তর্জাতিক জবাবদিহিতাকে সমুন্নত রাখা এবং
দায়মুক্তির সংস্কৃতি ঠেকাতে দেশ দু’টি
এ সিদ্ধান্ত নিয়েছে যে,
যুগ্মভাবে তারা সম্ভাব্য সব ধরণের বিকল্প খুঁজবে এবং গাম্বিয়ার
উদ্যোগে অব্যাহতভাবে সমর্থন ও সহায়তা দিয়ে যাবে।
২০১৭
সালে আগেস্টে রাখাইনে বর্মী সেনা এবং তাদের দোসরদের গণহত্যা, গণধর্ষণসহ
বর্বর নির্যাতনের ক্ষত নিয়ে জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য
হয়েছিল প্রায় ৭ লাখ রোহিঙ্গা। তারা এখনও বাংলাদেশেই রয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
রোহিঙ্গা

0 facebook: