Monday, December 16, 2019

সেচ্ছায় ইসলামকে ভালোবেসে জুমার নামাজের আগে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ


স্টাফ রিপোর্ট।। ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রুপম দাস (৩৪) নামের এক যুবক।

বর্তমানে তার নাম মুহম্মদ আব্দুল্লাহ আল হৃদয়। তিনি ফেনী জেলার দাগনভূঞার রামনগর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী পরিবারের সন্তান। তার বাবার নাম ধনেশ্বর চন্দ্র দাস। মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন রুপম দাস।

শুক্রবার জুমার নামাজের পূর্বে দাগনভূঞা বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কালামের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

জুমার নামাজ শেষে ইসলামে দিক্ষিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে মুসল্লিদের উদ্দেশ্যে নিজেই ঘোষণা দেন সদ্য মুসলিম হওয়া মুহম্মদ আব্দুল্লাহ আল হৃদয়।

এ সময় দাগনভূঞা বড় মসজিদ কমিটির সভাপতি মুহম্মদ মাহমুদুল হক, সাধারণ সম্পাদক মুহম্মদ আবুল হাসেমসহ মসজিদ কমিটির অন্য সদস্যরা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। সদ্য মুসলিম হওয়া নবমুসলিমকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মসজিদ কমিটি।


শেয়ার করুন

0 facebook: