![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। সম্প্রতি ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। ভারতীয় মুসলিমদের
কোনঠাসা করতেই এই নতুন আইনটি করা হয়েছে।
এদিকে
এই আইনের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়াতে আহ্বান
জানিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী। লাহোরে এক ভাষণে পাকিস্তানি রেলমন্ত্রী শেখ রশিদ
আহমেদ এ আহ্বান জানান।
আওয়ামী
মুসলিম লীগের সভাপতি শেখ রশিদ বলেন,
কাশ্মীর ও ভারতের মুসলিমদের পাশে থাকা আমাদের দায়িত্ব। মোদি যেভাবে
ভারতের মুসলিমদের জন্য সমস্যা তৈরি করছেন, তাতে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে বিভেদ
বাড়বে। এর ফলে দুই দেশ যুদ্ধের মুখোমুখি হতে পারে।
জানা
গেছে, এর
আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের নাগরিকত্ব বিলের কড়া সমালোচনা করেন।
তিনি টুইটে লিখেছিলেন, এই
বিলের ফলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘিত হয়েছে। আন্তর্জাতিক স্তরে মানবাধিকার
বিরোধী এই বিল। সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হবে এই বিল পাস হওয়ার ফলে।
সূত্রঃ
এএনআই
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
পাকিস্তান
ভারত

0 facebook: