![]() |
স্টাফ
রিপোর্টার।। রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ ভারতের
লোকসভায় বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হওয়ার আলোচনাকে অযাচিত বলেছেন।
ভারতের
সংসদে এমন কথা ওঠার পরেও তার প্রতিবাদ করা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক এই উপাচার্য।
আজ রোববার
এমাজউদ্দীন আহমদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে
তিনি এসব কথা বলেন।
সম্প্রতি
ভারত নাগরিকত্ব সংশোধনী বিল পাস করেছে। বিল পাসের সময় লোকসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ বলেছেন, বাংলাদেশ, পাকিস্তান
ও আফগানিস্তানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে।
এবিষয়ে
এমাজউদ্দীন আহমদ বলেছেন,
‘সার্বভৌমত্ব আমরা অনেকটা হারিয়েছি। আমাদের সম্পর্কে অন্য দেশের
সংসদে আলোচনা হবে অথবা সংসদের বাইরে ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলবেন এবং আমরা তা সহ্য
করব, কোনো
কথা বলার সাহস থাকবে না,
বলব না—এটা
শুধু অযাচিতই না, এটা
ফৌজদারি অপরাধ। এই অবস্থায় যদি থাকে, তাহলে আমরা রাষ্ট্র কীভাবে ধরে রাখব।’
স্বাধীনতার
৪৮ বছরে এমন খারাপ সময় আসেনি উল্লেখ করে সাবেক এই উপাচার্য বলেন, ‘প্রতিবাদ
করার ক্ষমতা হারিয়ে ফেলেছি,
প্রতিবাদ করার সাহস আমরা রাখছি না। রাষ্ট্রে শাসন থাকলেই হয় না।
জনসাধারণের সম্পৃক্ততা গভীরভাবে থাকতে হয়।’
দেশের
শাসকদের উদ্দেশে তিনি বলেন,
দেশের মঙ্গল চাইলে ও দেশের স্বার্থের কথা ভাবলে সবাইকে একতাবদ্ধ
হতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার সংগ্রামের কথা উল্লেখ করে এমাজউদ্দীন বলেন, খালেদা
জিয়া কারাগারের বাইরে থাকলে দেশের এই অসম্মানজনক অবস্থা দেখতে হতো না।

0 facebook: