![]() |
স্টাফ
রিপোর্টার।। ভারতে চাকরি-বাকরির অভাব দেখা দিয়েছে, এজন্য চাকরির দায়ে অনেকেই বাংলাদেশে প্রবেশ
করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি
বলেন, কিছু
ফড়িয়া আছে যারা বলে, তোমরা
বাংলাদেশে গেলে বিনা পয়সায় থাকতে পারবে। এই কারণে ভারত আমাদের বলেছে, তারা
কাউকে পুশইন করছে না।
গতকাল রবিবার
(১৫ ডিসেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী
বলেন, যারা
বাংলাদেশি তারাই শুধু দেশে ঢুকবে,
অন্য দেশের হলে অবশ্যই বিদায় করে দেবো।
তিনি
বলেন, রাজনৈতিক
কারণে ভারতের অনেকে অনেক কিছু বলে থাকেন, কিন্তু সরকারিভাবে বলা হচ্ছে এনআরসি কোনোভাবেই
দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করবে না বলে তিনি জানান।
ভারতের
পত্রিকায় ছাপা হয়েছে যে নাগরিকত্ব বিলের কারণে বাংলাদেশের দুজন মন্ত্রী ভারত সফর বাতিল
করেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি ঠিক না। আমাদের বিভিন্ন কাজকর্মের কারণে
আমরা দেখলাম, এ
সময়ে যাওয়াটা ঠিক হবে না।

0 facebook: