Wednesday, December 18, 2019

নাগরিকত্ব আইন ভারতীয় মুসলিমদের জীবনে কোনও রকম প্রভাব ফেলবে নাঃ শাহী ইমাম বুখারী


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এদিকে, এই প্রতিবাদ যাতে নিয়ন্ত্রণের গণ্ডি না ছাড়ায় তার জন্য আহবান জানিয়েছেন দিল্লির জামে মসজিদের শাহি ইমাম। পাশাপাশি তিনি বলেছেন যে, নাগরিকত্ব আইন ভারতীয় মুসলিমদের জীবনে কোনও রকম প্রভাব ফেলবে না। এই আইন নিয়ে সবাইকে ভয় না পেতে অনুরোধ করেন তিনি।

গতকাল মঙ্গলবার দিল্লির জামে মসজিদের শাহি ইমাম এসব কথা বলেছেন। দিল্লির জামে মসজিদের শাহি ইমাম বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র মধ্যে পার্থক্য রয়েছে। সিএএ আইনে পরিণত হয়েছে কিন্তু এনআরসি শুধুমাত্র ঘোষিত হয়েছে, আইনে পরিণত হয়নি। নাগরিকত্ব আইনে ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা এই আইনের কারণে ভারতীয় নাগরিকত্ব পাবে না। ভারতীয় মুসলিমরা যেমন আছেন, তেমন থাকবেন।

তিনি বলেন, প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদ করা থেকে আমাদের কেউ থামাতে পারবে না। তবে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। সূত্রঃ এই সময়


শেয়ার করুন

0 facebook: