Thursday, December 19, 2019

উগ্রবাদী জঙ্গি ইহুদীদেরকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করুনঃ ফিলিস্তিন


আন্তর্জাতিক ডেস্ক।। ইহুদিবাদী ইসরাঈলের অবৈধ বসতি স্থাপনকারীদেরকে উগ্রবাদী সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব উগ্রবাদী ইহুদির উপর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।

এসব ইহুদি বসতি স্থাপনকারী অধিকৃত ভূখণ্ডে নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা এবং সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত। মন্ত্রণালয় গত সোমবার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি নাগরিকদের ওপর অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি সন্ত্রাসীদের হামলার ঘটনা লক্ষ্যণীয়ভাবে বেড়ে গেছে। এদের হামলায় ফিলিস্তিনিদের মাল-সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উগ্রবাদী ইহুদিরা ফিলিস্তিনিদের পানির লাইনগুলো এবং সড়ক নেটওয়ার্ক ধ্বংস করে দিচ্ছে। এছাড়া, অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি সমাবেশের উপর পাথর ছোঁড়া বন্ধ করে-নি।

ফিলিস্তিনি বিবৃতিতে ইসরাঈলের পেইং দ্যা প্রাইসএবং হিলস ইয়্যুথনামে দুটি উগ্রবাদী গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে যারা সঙ্ঘবদ্ধ সন্ত্রাসবাদের সাথে জড়িত। এসব সংগঠনের হামলা এবং সন্ত্রাসবাদের তৎপরতা বেড়ে যাওয়ার কারণ হিসেবে ইহুদিবাদী ইসরাঈলের সরকারকে দায়ী করেছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব সন্ত্রাসী গোষ্ঠীকে ইসরাঈলের সেনাবাহিনী, পুলিশ এবং কথিত বিচার বিভাগ সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে।


শেয়ার করুন

0 facebook: