Thursday, December 19, 2019

ইসরাঈলের আধিপত্য বিস্তারে আরব আমিরাতে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ইহুদীদের নিয়ে



আন্তর্জাতিক ডেস্ক।। মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ দীর্ঘদিন ধরে গোপনে ইসরাঈলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করে আসছিল। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এখন প্রকাশ্যে ইসরাঈলি প্রতিনিধিদলকে সেদেশে সম্মেলনে অংশ নেয়ার অনুমতি দিল।

ফিলিস্তিনের তথ্যবিষয়ক কেন্দ্র জানিয়েছে, ইসরাঈলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিনা যিলবারের নেতৃত্বে প্রতিনিধিদলটি এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছেছে। সংযুক্ত আরব আমিরাতে সম্মেলনটি গত (সোমবার) শুরু হওয়ার কথা এবং আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

আরব জনগণের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার আশা নিয়ে ইহুদিবাদী ইসরাঈল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এক্সপো ২০২০-এ অংশ নেবে বলে খবর বের হওয়ার একদিন পর আবুধাবিতে আন্তর্জাতিক সম্মেলনে ইসরাঈলের অংশ নেয়ার তথ্য প্রকাশ হলো।

এক্সপোতে ইসরাঈলের একটি প্যাভিলিয়ন থাকবে। ইসরাঈলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্যাভিলিয়নকে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ বলে মন্তব্য করেছে।


শেয়ার করুন

0 facebook: