![]() |
পাকিস্তানের গনমাধ্যম
জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী গত পরশু রাজৌরি জেলা
অবরোধ করে এবং গুলি চালিয়ে তিন যুবককেও শহীদ করে।
এছাড়া শ্রীনগরে
চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকরা ভারতীয় হানাদার বাহিনীর দ্বারা নির্যাতনের
শিকার হয়েছেও বলে দাবি করে সংবাদমাধ্যমটি।
কাশ্মীরি সাংবাদিকরা
বলছেন, বিক্ষোভে গ্রেপ্তার হওয়া যুবকের ছবি তোলার
জন্য, আইডি কার্ড দেখানো সত্ত্বেও নির্যাতন করতে
ভারতীয় পুলিশ তাদের ওপর আক্রমণ করেছিল।
বিজেপি সরকার সম্প্রতি
১৯৫৫ সালে প্রণীত দেশটির নাগরিকত্ব আইন সংশোধন করে নতুন একটি আইন পাস করেছে। নতুন আইন অনুযায়ী
২০১৫ সালের আগে প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে
ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় নেয়া অমুসলিমদের নাগরিকত্ব
দেয়া হবে।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও দিল্লির জামিয়া মিল্লিয়া
ইসলামিয়া, আলীগড়
মুসলিম বিশ্ববিদ্যালয় এবং লাখনৌয়ের দারুল উলুম নদওয়াতুল উলামার শিক্ষার্থীদের ওপর
পুলিশের বর্বরতার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলমান রয়েছে। এ ঘটনায়
সারা দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
কাশ্মীর
ভারত
মুসলিম নির্যাতন

0 facebook: