Friday, December 20, 2019

মুসলিম বিরোধী নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতে থানায় আগুন, পুলিশের গুলিতে শহীদ ৩


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অন্তত তিনজন শহীদ হয়েছেনএছাড়া আহত হয়েছে কয়েকশ পুলিশ

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল দেশটির লোকসভায় পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়জায়গায় জায়গায় তা সহিংস রূপ নেয় বৃহস্পতিবারও অন্তত ১০টি রাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়েছে

ব্যাঙ্গালুরুতে কারফিউ ভেঙে পুলিশের সঙ্গে সহিংস বিক্ষোভে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরাএসময় পুলিশের গুলিতে দুজন বিক্ষোভকারী নিহত হনদুই পক্ষের সংঘর্ষে ২০ পুলিশসহ আহত হন অনেকেসেখানে প্রখ্যাত ইতিহাসবিদ রামাচন্দ্র গুহকে টেলিভিশন সাক্ষাৎকারের মাঝখানেই পুলিশ ধরে নিয়ে যায়

উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে ১৪৪ ধারা উপেক্ষা করে থানায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরাএসময় পুলিশ গুলি চালালে এক বিক্ষোভকারী শহীদ হন, গুরুতর আহত হন অন্তত ৩ জন


শেয়ার করুন

0 facebook: