Friday, December 20, 2019

থার্টি ফার্স্ট নাইটে ঢাকায় ছাদেও গান বাজনা নিষিদ্ধ করেছে ডিএমপি


স্টাফ রিপোর্ট।। থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিনে উন্মুক্ত স্থানের পাশাপাশি বাড়ির ছাদেও গান-বাজনা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বৃহস্পতিবার সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তরে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়

বড় দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামউপস্থিত ছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি, ফায়ার সার্ভিস, ডিপিডিসি ও ডেসকোসহ সরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধি


শেয়ার করুন

0 facebook: