Friday, December 20, 2019

অমিত শাহ দেশে আগুন জ্বালাচ্ছেন, অভিযোগ মমতার


আন্তর্জাতিক ডেস্ক।। দেশে আগুন জ্বালানোর অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অমিত শাহের উদ্দেশে সে বলে, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীআপনি শুধু আপনার দলের (বিজেপি) সভাপতি ননদেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করুনআগুন জ্বালানো নয়, আগুন নেভানোই আপনার কাজ

বিজেপি সরকারের নয়া নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে তৃতীয় দিনের বিক্ষোভে বুধবার মমতা এসব কথা বলে

সিএবি সংসদে পাশ হওয়ার পরেই মমতা ঘোষণা করে উত্তর ও দক্ষিণ কলকাতা এবং হাওড়াজুড়ে তিন দিন মহামিছিল করবে তৃণমূলকথা মতো সোমবার শহরের রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা করে সেসঙ্গে ছিল বিশাল মিছিল

মঙ্গলবারও দুপুর ১টা নাগাদ যাদবপুরের ৮-বি বাসস্ট্যান্ড থেকে মিছিল করে ভবানীপুরের যদুবাবুর বাজার পর্যন্ত যায়হাজার হাজার মানুষের সামনে সেখানেই সে বার্তা দেয়- পশ্চিমবঙ্গে নয়া নাগরিকত্ব আইন কার্যকর করতে দেব নাএকই স্লোগান নিয়ে বুধবার দলের নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের মতো পথে নামে সে

এদিন হাওড়া ময়দান শুরু হয়ে ব্রেবোর্ন রোড, টি-বোর্ড হয়ে মিছিলের গন্তব্য ধর্মতলার ডোরিনা ক্রসিংবৃহস্পতিবার দুপুর ২ টায় রানি রাসমণি রোডে করেছে এবং শুক্রবার দুপুর তিনটায় পার্ক সার্কাসে নয়া নাগরিক আইন বিরোধি সভা করবে বলে ঘোষণা দিয়েছে মমতা

সংসদে সিএএ পাশ হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গসহ রাজ্যের বিভিন্ন এলাকার পরিস্থিতি উত্তপ্তএই অবস্থাতেও মানুষের ক্ষোভপ্রশমনের চেষ্টা না করে অমিত শাহ সেই ক্ষোভে ঘৃতাহুতি দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তোলে মমতা

তার প্রশ্ন, দেশ জ্বলছেএই অবস্থাতেও কেন আপনি বলছেন, এনআরসি হবেই হবে? কেন বলছেন, আধার কার্ড চলবে না? যদি আধার কোনও কাজেই না লাগে, তা হলে ফোনের সঙ্গে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেন জুড়েছিলেন এই কার্ড?

বিজেপিকে কটাক্ষ করে মমতা আরও বলে, যে ভোটার কার্ড দেখিয়ে মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, এখন সেই পরিচয়পত্র না চললে কি বিজেপির মাদুলি চলবে?


শেয়ার করুন

0 facebook: