![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। ব্রিটিশ পার্লামেন্টের এমপি হিসেবে পবিত্র কোরআন শরিফ হাতে নিয়ে শপথ গ্রহণ
করেছেন ব্রিটিশ বাংলাদেশি নারী আফসানা বেগম ও রুশনারা আলি।
ব্রিটিশ পার্লামেন্টের
৬৫০ জন এমপির মধ্যে অনেক মুসলিম এমপি থাকলেও শুধুমাত্র আফসানা বেগম ও রুশনারা আলি
মাথায় স্কার্ফ পরিহিত অবস্থায় কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার ১৮ ডিসেম্বর তাঁরা শপথ নেন।
এদিকে সংসদের অধিবেশনে
যোগদানকালেও হিজাব পরা অব্যাহত রাখবেন বলে জানান আফসানা বেগম। আফসানা বেগম ও রুশনারা
আলি দুইজনই বাংলাদেশি বংশোদ্ভূত। তাঁদের দেশের বাড়ি সিলেটে।
গত ১২ই ডিসেম্বর
বৃটেনের জাতীয় নির্বাচনে ইস্ট লন্ডনের পপলার এন্ড লাইম হাউস আসন থেকে লেবারপাটির
পক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ২৮ হাজারের বেশি ভোট পেয়ে জয়লাভ করে প্রথমবারের
মতো এমপি নির্বাচিত হন আফসানা বেগম।
অন্যদিকে বেথানাল
গ্রিন আসন থেকে টানা চারবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন রুশনারা আলি।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইংল্যান্ড

0 facebook: