Friday, December 20, 2019

ভারতকে সমুচিত জবাবের ঘোষণা পাকিস্তান সেনাবাহিনীর


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতীয় সেনাপ্রধানের হুমকির একদিন পরে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাক সেনাবাহিনী পাক সেনাবাহিনী এক বিবৃতিতে বলছে, ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত দেশটির বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ থেকে বিশ্বের নজর ঘুরাতে সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনাকর মন্তব্য করেছেনখবর ডন

বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এ কথা বলেন

এর আগে বুধবার ভারতীয় সেনাপ্রধান রাওয়াত এক বিবৃতিতে বলেছে, সীমান্ত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি যে কোনো সময় দ্রুত অবনতি হতে পারেআমরা (ভারতীয় সেনাবাহিনী) প্রস্তুত রয়েছি

আসিফ গফুর এক টুইট বার্তায় বলেন, সীমান্ত সংলগ্ন অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় ভারতীয় সেনাপ্রধানের উস্কানিমূলক বক্তব্য, ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে চলমান বিক্ষোভ থেকে বিশ্ববাসীর নজর সরিয়ে নেয়ার প্রচেষ্টা

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতের যে কোনো আগ্রাসনের সমুচিত জবাব দেবে

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর শেলের আঘাতে দুই কিশোর নিহতের দুইদিন পরে বিপিন রাওয়াত এ বিবৃতি দিয়েছেএ ঘটনায় আরও দুইজন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে জানানো হয়

এদিকে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে, সীমান্তে মঙ্গলবার পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় দুই ভারতীয় জাওয়ান নিহত হয়েছেএর একদিন পর (বুধবার) ভারতীয় সেনাপ্রধান এ বিবৃতি দেয়

প্রসঙ্গত, ভারতে কথিত নাগরিকত্ব সংশোধনী আইনের নামে মুসলিম বিরোধী আইন পাস করা হয়েছেএতে ২০১৫ সালের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছেএরই প্রতিবাদে দেশটিতে বিক্ষোভের আগুন জ্বলছে


শেয়ার করুন

0 facebook: