Friday, December 20, 2019

ইনসাফ দিয়ে বিচার পরিচালনার জন্য বিশ্ব নেতাদের প্রতি এরদোগানের আহ্বান


আন্তর্জাতিক ডেস্ক।। বিশ্ব নেতাদের প্রতি ইনসাফ দিয়ে বিচারকার্য পরিচালনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তায়্যিপ এরদোগান

তিনি বলেন, এর জন্য আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকা দরকারশুধু কথা বললে কিছুই হয় না বৃহস্পতিবার কুয়ালালাপুর সামিটে এ কথা জানান তিনি

আরব লিগের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে সামরিক দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, আরব লিগ কীভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বলে যে, তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন?

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা কাদের থাকার ব্যবস্থা করেছি? আমরা (মুসলিম বিশ্ব) আমাদের পৌনে ৪০ লাখ সিরিয়ান আরব ভাই-বোনদের কোথায় জায়গা দিয়েছি? আমরা তাদের তুরস্কে নিয়ে গিয়েছি

তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযানের (অপারেশন পিস স্প্রিং) বিরুদ্ধে আরবলিগের নিন্দা ও আঙ্কারার সঙ্গে সম্পর্ক অবনতি ঘটানোর আহ্বানের সমালোচনা করেন এরদোগান

তিনি বলেন, কেন আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি? তারা পিপা বোমা (ব্যারেল বোম্ব) থেকে পালাচ্ছিল

নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রসহ অনেক দেশকে অবহিত করেছেন প্রেসিডেন্ট এরদোগানসন্ত্রাস দমনে সৌদি আরবের পরোক্ষ সমালোচনা করে এরদোগান বলেন, তবে আমাদের অস্ত্রশস্ত্র আসছেকাদের জন্য অস্ত্রশস্ত্র আসছে? যারা সন্ত্রাসী সংগঠন তাদের জন্যসন্ত্রাসবিরোধী লড়াই নিয়ে অনেক দেশ বলেছে এটি করা উচিত, তারা কাজের চেয়ে বেশি কথা বলে


শেয়ার করুন

0 facebook: