Saturday, December 21, 2019

মিথ্যা অজুহাতে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করছে ইসরাঈল


আন্তর্জাতিক ডেস্ক।। ইহুদীবাদী ইসরাঈলী সেনারা মিথ্যা অজুহাত দেখিয়ে জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করছে। খবর বার্তা সংস্থা ইকনা-র।

খবরে বলা হয়, দখলকৃত জেরুজালেমের নিবাসী হাতেম খলিল বলেন, ইসরাঈলী সৈন্যরা জেরুজালেমের আল-আয়সুইয়া শহরে আক্রমণ করে অননুমোদিত নির্মাণের অজুহাতে আমাদের বাড়িঘর ধ্বংস করেছে।

তিনি বলেন, বিগত কয়েক মাস যাবত আমরা এই বাড়ির জন্য বিল্ডিং পারমিট নেওয়ার চেষ্টা করছি। কিন্তু ইহুদীবাদী শাসক এর পারমিট দেয়নি।

ফিলিস্তিনি মুক্তি সংস্থার আওতাধীন আবদুল্লাহ আল-হুরানী স্টাডি সেন্টার ঘোষণা করেছে, জায়নবাদী সরকার গত বছর জেরুজালেমের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫৩৮টি বাড়ি ধ্বংস করেছে।

এরফলে ফিলিস্তিনের ১৩০০ নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। এসকল ফিলিস্তিনিদের মধ্যে ২২৫ জন শিশু রয়েছে। জেরুজালেমে মোট বাড়ির মধ্যে গতবছর ৪৫ শতাংশ বাড়িই ধ্বংস করেছে দিয়েছে ইহুদীবাদী ইসরাঈল।

ফিলিস্তিনের প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলির মতে, ১৯৬৭ সাল থেকে জেরুজালেমে ফিলিস্তিনিদের সংখ্যা কমানোর জন্য ইসরাঈলী শাসক এই শহরে ফিলিস্তিনিদের আবাসন তৈরি করার অনুমতি দেয়নি। তবে অনেক ইহুদীরাই বসতি স্থাপন করার জন্য অনুমতি পেয়েছে।


শেয়ার করুন

0 facebook: