Saturday, December 21, 2019

সন্ত্রাসী ইহুদীবাদী ইসরাঈলীদের পতাকায় আগুন দিলেন হাজার হাজার গ্রিক


আন্তর্জাতিক ডেস্ক।। ইহুদিবাদী ইসরাল ও গ্রিসের বাস্কেটবল ক্লাবের খেলার সময় গ্রীসের সমর্থকরা ইসরালি পতাকায় আগুন দিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় গ্রিসের বাস্কেটবল ক্লাব এ-ই-কের হাজার হাজার সমর্থক ফিলিস্তিনের পতাকা ওড়ান। তারা ইসরালি কারাগারে বন্দি কয়েক জন ফিলিস্তিনি নেতার ছবিও তুলে ধরেন।

ইউরোপীয় বাস্কেটবল লীগের আওতায় অনুষ্ঠিত ইসরালি ক্লাব হাপোয়েল-এর সমর্থকদের সঙ্গে কোনো সংঘাতে না গিয়েই দখলদার ও বর্ণবাদী অবৈধ ইসরাল সরকারের পতাকায় আগুন দেন।

দখলদার ইসরাল এশিয়ায় অবস্থিত ফিলিস্তিনি ভূমি দখল করে রাখা সত্ত্বেও ইহুদিবাদী ইসরাঈলের টিমগুলো মুসলিম ও আরব দেশগুলোর নিষেধাজ্ঞা বা বয়কট এড়াতে ইউরোপের লীগগুলোতে অংশ নিয়ে থাকে।


শেয়ার করুন

0 facebook: