Saturday, December 21, 2019

অবৈধ যালিম রাষ্ট্র ইসরাঈল সৃষ্টিতে ইহুদীবাদী সন্ত্রাসীদের ভূমিকার পূর্ণাঙ্গ রূপ


মুহম্মদ মুরশেদ আলম।। পাশ্চাত্যে আজকাল সন্ত্রাসবাদকে বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলে দাবি করছেঅথচ ইহুদীবাদী ইসরাঈল সন্ত্রাসবাদের জোরে ও জবর দখলের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ইসরাঈলকে সন্ত্রাসী এবং বর্ণবাদী হিসেবে অভিহিত না করে পাশ্চাত্য ও ইহুদীবাদী মহল দখলদারদের হাত থেকে মাতৃভূমিকে উদ্ধারের জন্য সংগ্রামরত ফিলিস্তিনিদেরকেই সন্ত্রাসী বলে অপবাদ দিচ্ছেপাশ্চাত্য ও তাদের প্রচার মাধ্যম গোয়েবলসীয় প্রচার-প্রোপাগান্ডার মাধ্যমে সন্ত্রাসী এবং দখলদার ইসরাঈলকে মজলুম বলে তুলে ধরছে, অন্যদিকে ফিলিস্তিনি জাতির স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাসবাদ বলে প্রচার করছেঅথচ বাস্তবতা ও বাস্তব ইতিহাস সম্পূর্ণ উল্টো চিত্রই তুলে ধরেইসরাঈল সৃষ্টির আগ থেকেই ইহুদীবাদী নানা গ্রুপ সন্ত্রাসবাদী তৎপরতা চালিয়ে অবৈধ ইসরাঈল রাষ্ট্র সৃষ্টির পটভূমি তৈরি করেছিল

এক. ইসরাঈলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ সব সময়ই পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতা বা মদদ পেয়েছেসন্ত্রাসবাদ মোকাবিলার অজুহাত দেখিয়ে পাশ্চাত্য বিশ্বের অন্যতম প্রধান সন্ত্রাসী শক্তি হিসেবে ইসরাঈলকে প্রতিষ্ঠিত করেছেতাই পাশ্চাত্য সন্ত্রাসবাদের বিরোধী-এমন দাবি নির্জলা মিথ্যা ও বড় ধরনের প্রতারণা মাত্রদেশে দেশে হস্তক্ষেপের অজুহাত হিসেবেই সন্ত্রাসবাদ মোকাবিলার শ্লোগান দিয়ে থাকে মার্কিন সরকারসহ অন্য পশ্চিমা শক্তিগুলো

মানবজাতির সূচনালগ্ন থেকেই সন্ত্রাসবাদের অস্তিত্ব ছিলঅবৈধভাবে বল প্রয়োগ করে বা বল প্রয়োগের ভয় দেখিয়ে বিশেষ কোনো অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের প্রচেষ্টার নামই সন্ত্রাসমার্কিন সরকারসহ পাশ্চাত্যের সরকারগুলো সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম, মানবাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার মত বিষয়গুলোকে কর্তৃত্ব প্রতিষ্ঠার বা আধিপত্য বিস্তারের অজুহাত হিসেবে ব্যবহার করছেআধিপত্য ও কর্তৃত্ব বিস্তারের জন্য এই শক্তিগুলো যে কোনো ধরনের সন্ত্রাসী পদক্ষেপ নিতে দ্বিধান্বিত হয় নাওই পশ্চিমা দেশগুলো ইহুদীবাদী ইসরাঈলের সন্ত্রাসী তৎপরতারও প্রধান সহযোগীইহুদীবাদী ইসরাঈলের রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতি পাশ্চাত্যের অন্ধ সমর্থন সন্ত্রাসবাদের ব্যাপারে তাদের দ্বিমুখী নীতির অন্যতম বড় প্রমাণ

অবৈধ রাষ্ট্র ইসরাঈল সৃষ্টির আগে ও পরে ইহুদীবাদীরা অনেক গণহত্যা অভিযানসহ বহু সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে এবং এখনও সেই ধারা কখনও তীব্র ও কখনও ধীর গতিতে অব্যাহত রেখেছেইসরাঈল মজলুম ফিলিস্তিনিদের উচ্ছেদের জন্য গত প্রায় ৬০ বছর ধরে যেসব পরিকল্পিত গণহত্যা চালিয়েছে বিশ্ব অঙ্গনে তা তেমন একটা প্রচারিত হয়নিফলে ওইসব গণহত্যা তথাকথিত হলোকাস্টের চেয়ে বেশি নৃশংস হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী যথাযথ প্রতিক্রিয়া গড়ে ওঠেনিঅবশ্য সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব জনমত ইহুদীবাদী ইসরাঈলের সন্ত্রাসী চরিত্র সম্পর্কে আগের চেয়েও বেশি সচেতন হয়ে উঠেছে

আধুনিক যুগের এই পর্যায়ে শত সহস্র পত্র-পত্রিকা, রেডিও, স্যাটেলাইট টেলিভিশন ও ইন্টারনেট মাধ্যমের ওপর ইহুদীবাদী মহলসহ সাম্রাজ্যবাদী মহলগুলোর ব্যাপক নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও ইসরাঈলি অপরাধযজ্ঞ আর ঢেকে রাখা সম্ভব হচ্ছে নাইসরাঈলি অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ব জনমতের প্রতিবাদ ক্রমেই এতটা সোচ্চার হয়ে উঠছে যে খোদ পশ্চিমা সরকারগুলোও এখন ইসরাঈলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে সংকট ও প্রতিকূল চাপের সম্মুখীন

ইহুদীবাদ বা যায়োনিজম বিশ্বের সবচেয়ে ভয়ানক ও কূখ্যাত মতবাদ‘‘যায়ন’’ শব্দটি নেয়া হয়েছে বায়তুল মোকাদ্দাসের ‘‘যায়ন’’ বা ‘‘সাহইয়ুন’’ নামক পাহাড় থেকেঅবৈধ রাষ্ট্র ইসরাঈল সৃষ্টির নীলনক্সার হোতারা তাদের সংগঠন বা আন্দোলনের নাম হিসেবে বেছে নিয়েছিল ওই শব্দটি যাতে সারা বিশ্বের ইহুদীদের ফিলিস্তিনে জড়ো করা যায়খৃস্টিয় উনবিংশ শতকের শেষ দিকে ইহুদীদের জন্য একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে গড়ে তোলা হয় যায়োনিস্ট সংস্থা বা ইহুদীবাদী আন্দোলনএই তৎপরতার উদ্যোক্তা ছিল থিওডোর হারজেল নামের হাঙ্গেরিয় এক ইহুদী সাংবাদিক১৮৯৭ সালে অনুষ্ঠিত বিশ্বের ইহুদীদের প্রথম কংগ্রেসে হারজেল বলেছে, ’’যায়োনিজম বা ইহুদীবাদ ইহুদীদের একটি আন্দোলন, যার লক্ষ্য ফিলিস্তিনে পৌঁছা’’ অন্য কথায় এ আন্দোলনকে ইহুদীদের জাতীয়তাবাদী আন্দোলনের রূপ দেয়া হয়হারজেল ইহুদীবাদকে একটি ধর্মীয় পরিভাষা থেকে একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশলে রূপান্তরিত করেসে মনে করতো, বাইরের চাপ সত্ত্বেও ইহুদীরা ফিলিস্তিনে ইহুদীদের একটি জাতীয় সরকার গঠনের প্রচেষ্টা মেনে নিতে বাধ্য হবে এবং তারা ফিলিস্তিনে স্থিতিশীল বা সুখময় জীবন যাপন করবে

১৮৯৭ সালে সুইজারল্যান্ডের বাসেল শহরে অনুষ্ঠিত বিশ্বের ইহুদীদের প্রথম কংগ্রেসে ফিলিস্তিনে ইহুদীদের একটি জাতীয় সরকার গঠনকে ইহুদীবাদীদের লক্ষ্য বলে প্রকাশ্যে ঘোষণা করা হয়ভিয়েনায় ইহুদীবাদীদের অনেক দফতর ছিল এবং হারজেলের কার্যালয়ও ছিল সেখানে১৯০১ সাল থেকে এখনও প্রতি দুই বছর পর একবার ভিয়েনায় বিশ্বের ইহুদীদের কংগ্রেস বা সম্মেলন অনুষ্ঠিত হয়

সে যুগে ইহুদীবাদীদের মধ্যে ইহুদীরা ছিল সংখ্যালঘুকেবল পূর্ব ও মধ্য ইউরোপের একদল ইহুদী তাদের সমর্থন করত‘‘হাসকালা’’ আন্দোলন ছিল ইহুদীবাদ বিরোধী ইহুদীদের প্রধান দলঅষ্টাদশ ও উনবিংশ শতকে গড়ে ওঠা এই আন্দোলন ইহুদীদেরকে ইউরোপীয় সমাজ ও সংস্কৃতির সাথে একাত্ম করতে চেয়েছিলকারণ, ইহুদীরা ইউরোপীয় সমাজ ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন থাকায় একঘরে হয়ে পড়েছিল ইউরোপেএই আন্দোলন সামাজিক ক্ষেত্রে ইউরোপের ধর্মনিরপেক্ষ শিক্ষা ও সংস্কৃতি চালু করতে চেয়েছিল ইহুদীদের মধ্যেআধুনিক সংস্কৃতির সাথে তাল মিলিয়ে বৃহত্তর ইহুদী সংস্কৃতি চালু করা ছিল হাসকালা আন্দোলনের লক্ষ্য

হারজেল ওই লক্ষ্যকে কাঙ্ক্ষিত মনে করলেও গোটা ইউরোপ জুড়ে ইহুদী-বিরোধী মনোভাব ব্যাপক মাত্রায় বিরাজ করায় ইউরোপীয় সমাজে ইহুদীদের মিশে যাওয়া প্রচেষ্টা সফল হবে না বলে মনে করত

ইহুদীবাদী বা যায়োনিস্টরা সংখ্যায় কম হলেও তারা ছিল সুসংগঠিত এবং বিপুল অর্থ ও বিত্তের অধিকারীবিশ্বের বিভিন্ন ভাষায় তাদের পত্র-পত্রিকা প্রকাশিত হতব্যাপক প্রচারণা ও কূট-কৌশল ইহুদীবাদীদের নানা সাফল্যের অন্যতম প্রধান কারণ

দুই. এখন আমরা ফিলিস্তিনের ভূখন্ডগুলো কব্জা করার ক্ষেত্রে ইহুদীবাদী নেতা হার্জেলের রাজনৈতিক প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করব

ফিলিস্তিনে ইসরাঈল রাষ্ট্র সৃষ্টির লক্ষ্যে থিওডোর হারজেল প্রথমে তুরস্কের সুলতান আবদুল হামিদ ওসমানিকে ওই অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার এবং সেখানে ইহুদীদের অভিবাসনের সুযোগ দেয়ার আহবান জানায় কল্পনার বাহিরের অর্থ সম্পদ এর বিনিময়ে (বিস্তারিত এখানে পড়ুন)কিন্তু ওসমানিয় খেলাফতের শেষ সুলতান আবদুল হামিদ হারজেলের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেনএ অবস্থায় হারজেল বৃটেনের শরণাপন্ন হনবৃটেন উগান্ডার একটি জনমানবহীন অঞ্চল ইহুদীদের জন্য ছেড়ে দিতে সম্মত হয়খুব অল্পসংখ্যক ইহুদীবাদী বৃটেনের এই উদ্যোগকে স্বাগত জানায়হারজেলসহ বেশিরভাগ ইহুদীবাদী ফিলিস্তিনকে তাদের কাছে হস্তান্তরের দাবির ওপর অটল থাকেকিন্তু হারজেলের আশা পূরণ হওয়ার আগেই ১৯০৪ সালে সে মারা যায়

১৯০৫ সালে ইহুদীবাদীদের কংগ্রেস ফিলিস্তিন ছাড়া অন্য কোনো অঞ্চলে ইহুদী রাষ্ট্র' প্রতিষ্ঠা গ্রহণযোগ্য নয় বলে ঘোষণা করেহারজেলের মৃত্যুর পর ইহুদীবাদীদের প্রধান কেন্দ্র ভিয়েনা থেকে কোলন ও পরে বার্লিনে এবং আরো পরে লন্ডনে স্থানান্তরিত হয়প্রথম বিশ্বযুদ্ধের আগে ইহুদীবাদী মতবাদের অল্প কিছু সমর্থক ছিল রাশিয়া ও পূর্ব ইউরোপে, বিশেষ করে পোলান্ডের ইহুদীদের মধ্যেকিন্তু তাদেরকে পরিচালিত করত জার্মানি ও অস্ট্রিয়ার ইহুদীরা

১৯০৫ সালে রাশিয়ায় একটি বিপ্লব ব্যর্থ হয়এ অবস্থায় রাশিয়ার জার সরকারের চাপের মুখে একদল ইহুদী যুবক ফিলিস্তিনে অভিবাসন করে১৯১৪ সালে ফিলিস্তিনে ইহুদীদের সংখ্যা ছিল প্রায় ৯০ হাজার এবং অভিবাসীদের কয়েকটি বসতিতে প্রায় ১৩ হাজার ইহুদী বাস করতওই অভিবাসীদের প্রধান পৃষ্ঠপোষক ছিল ব্রাউন এডমন্ড রথসচাইল্ড' নামের এক ফরাসি ইহুদী ধনকুবেরইহুদীবাদী মতবাদ উদ্ভাবন ও তার বিস্তারে গুরূত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ইহুদীবাদী পুঁজিপতিরথসচাইল্ডকে ফিলিস্তিনে ইহুদী বসতি প্রতিষ্ঠার জনক' বলা হয়

ফিলিস্তিনে আরবদের জমিসহ বিভিন্ন জমি কেনা এবং সেখানে অভিবাসী ইহুদীদের জন্য উপশহর বা বসতি নির্মাণের ক্ষেত্রে ব্যাপক প্রচেষ্টার জন্য ইহুদীবাদীদের মধ্যে স্মরণীয় হয়ে আছে ওই ফরাসি ইহুদী ধনকুবেরফিলিস্তিনে অভিবাসী ইহুদীদের জন্য প্রথম উপশহর নির্মাণে সে ব্যয় করেছিল ১৬ লাখ লিরা স্টার্লিংরথসচাইল্ড নিজেই বলেছে, ‘আমাকে ছাড়া ইহুদীবাদীরা কোনো কাজই করতে পারত না'

প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদীবাদ খুব দ্রুত বিস্তৃত হয়সে সময় ইহুদীবাদীদের নেতৃত্ব দিত বৃটেনে বসবাসরত রুশ ইহুদীরাইহুদীবাদীদের তৎকালীন নেতা হাইম ওয়াইজম্যান ফিলিস্তিনে ইহুদীদের একটি জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে বৃটেনের প্রতিশ্রুতি আদায়ে সক্রিয় ছিলহাইম ওয়াইজম্যান ছিল হারজেলের পর ইহুদীবাদীদের সবচেয়ে বড় নেতাকারণ, হারজেলের পর ওয়াইজম্যান বিশ্ব ইহুদীবাদ সংস্থার প্রধান এবং এরপর ফিলিস্তিনে ইহুদী এজেন্সির সভাপতি ও আরো পরে অবৈধ ইহুদীবাদী রাষ্ট্র ইসরাঈল প্রতিষ্ঠিত হওয়ার পর তার প্রথম প্রেসিডেন্ট হয়বৃটিশ নৌ-বাহিনীর উন্নয়নে অবদান রাখার পুরস্কার হিসেবে ওয়াইজম্যান বৃটিশ সরকারকে দিয়ে কুখ্যাত বেলফোর ঘোষণা' আদায় করার পথ সুগম করেছিলবৃটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ১৯১৭ সালে দেয়া এক ঘোষণায় ফিলিস্তিনে একটি ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ইহুদীদের প্রতি বৃটেনের সমর্থন দেয়ার প্রতিশ্রতি দেয়আর ওই ঘোষণার মধ্য দিয়েই অবৈধ, আগ্রাসী ও সন্ত্রাসী রাষ্ট্র ইহুদীবাদী ইসরাঈলের বীজ বপন করা হয়

প্রথম বিশ্বযুদ্ধে বৃটেন ও তুরস্কের ওসমানি খেলাফতের মধ্যে সংঘাতে লাভবান হয় ইহুদীবাদী উগ্র ইহুদীরাওই বিশ্বযুদ্ধের পর ওসমানি খেলাফতভুক্ত বিশাল মুসলিম সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে পড়েফিলিস্তিনের তত্ত্বাবধায়ক হয় বৃটেনএভাবে ক্রমেই বেলফোর ঘোষণা বাস্তবায়নের পথ প্রশস্ত হয়একইসাথে ফিলিস্তিনে অভিবাসী ইহুদীরা নতুন নতুন বসতি ও উপশহর নির্মাণ অব্যাহত রাখেইহুদীবাদীরা ফিলিস্তিনে নানা সংস্থা, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে থাকে স্বাধীনভাবে১৯২৫ সালেও ফিলিস্তিনে ইহুদীদের সংখ্যা ছিল প্রায় এক লাখ ৮ হাজার১৯৩৩ সালে ফিলিস্তিনে ইহুদীদের সংখ্যা দুই লাখ ৩৮ হাজারে উন্নীত হয়এই সংখ্যা ছিল ফিলিস্তিনের মোট জনসংখ্যার শতকরা বিশ ভাগহিটলারের আবির্ভাব ঘটার আগ পর্যন্ত ফিলিস্তিনে ইহুদীদের অভিবাসন ছিল অত্যন্ত ধীরগতি সম্পন্নকিন্তু ইহুদীদের ওপর জার্মান নাৎসিদের চাপ বৃদ্ধির ফলে ফিলিস্তিনে ইহুদীদের অভিবাসনের গতি তীব্র হয়ে ওঠে

ফিলিস্তিনের মুসলমানরা তাদের দেশে ইহুদীদের অভিবাসনের বিপদ এবং ইহুদীবাদীদের প্রতি বৃটিশ সরকারের সমর্থনের পরিণতি সম্পর্কে সচেতন ছিলেনতারা ১৯২৯ সাল থেকে ১৯৩৯ সাল পর্যন্ত বেশ কয়েকবার বিদ্রোহ ও বিক্ষোভ করেওইসব বিক্ষোভ ও বিদ্রোহ বৃটেনকে বেশ বেকায়দায় ফেলে দেয়কিন্তু ফিলিস্তিনিদের মধ্যে অনৈক্য এবং তাদের প্রতি আরব ও মুসলিম সরকারগুলোর সমর্থনের অভাবের ফলে ফিলিস্তিনিদের ইহুদীবাদ-বিরোধী আন্দোলন নিস্ফল হয়

এরিমধ্যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধওই যুদ্ধ চলাকালে জার্মানির নাৎসি ক্যাম্পগুলোতে কয়েক মিলিয়ন ইহুদী নিহত হওয়ার অতিরঞ্জিত বোগাস দাবি প্রচার করে ইহুদীবাদীরা আন্তর্জাতিক অঙ্গনে তাদের সমর্থকের সংখ্যা বাড়াতে সক্ষম হয়বিশেষ করে পুঁজিপতি মার্কিন ইহুদীরা ইহুদীবাদীদের ব্যাপক মাত্রায় অর্থ সাহায্য দিতে থাকে এবং এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পরই মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদীবাদীদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষকে পরিণত হয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনী মুসলমান ও দখলদার ইহুদীবাদীদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠলে বৃটিশ সরকার ফিলিস্তিন সংকটের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে এবং ফিলিস্তিনে একটি আরব ও একটি ইহুদী সরকার প্রতিষ্ঠার প্রস্তাব দেয়ওই প্রস্তাবে জেরুজালেম বা বায়তুল মোকাদ্দাসকে আন্তর্জাতিক শহর হিসেবে ঘোষণা দেয়ার কথা বলা হয়

মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় সরকারগুলোর চাপের মুখে জাতিসংঘ বৃটেনের ওই প্রস্তাব মেনে নিতে বাধ্য হয় এবং নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে একটি প্রস্তাব গ্রহণ করেজাতিসংঘ প্রথম থেকেই মূলতঃ এই শক্তিগুলোর কর্তৃত্বাধীন ছিলওই প্রস্তাব পাস হওয়ার পর পরই ১৯৪৮ সালের মে মাসে ফিলিস্তিনি ভূখন্ডে ইহুদীবাদী ইসরাঈল রাষ্ট্রের ঘোষণা দেয়া হয়এভাবে ইহুদীবাদীদের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার ৫০ বছর পর ইহুদীবাদী সরকার প্রতিষ্ঠিত হয়

অবৈধ রাষ্ট্র ইসরাঈল ও তার সরকার গঠিত হবার ঘোষণা প্রচারের পর পরই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ইহুদীবাদী সরকারের প্রতি স্বীকৃতি দেন এবং এই সরকারের প্রতি মার্কিন সহায়তার কথাও ঘোষণা করেনফলে ইসরাঈল অভিমুখে মার্কিন অর্থনৈতিক ও সামরিক সাহায্যের ঢল নামেসোভিয়েত ইউনিয়ন ছিল ইহুদীবাদী ইসরাঈলকে স্বীকৃতি দানকারী তৃতীয় দেশওই সময় থেকে ইসরাঈলে সোভিয়েত সাহায্যের পরিমাণও ছিল ব্যাপক ও উল্লেখযোগ্য

দখলদার ইসরাঈল গঠিত হবার পর ইহুদীবাদী সংস্থাগুলো বিশ্বের ইহুদীদের ইসরাঈলে জড় হওয়ার জন্য উৎসাহ দিতে থাকেআর এই লক্ষ্যে তারা মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদীর তীর পর্যন্ত বৃহত্তর ইসরাঈল রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথাও প্রচার করতে থাকেইহুদীবাদীরা ফিলিস্তিনে মুসলমানদের সব ধরনের স্থাবর অস্থাবর সম্পদ দখল করে এবং তাদের গ্রাম ও পবিত্র স্থাপনাগুলো এত নৃশংসভাবে ধ্বংস করে যে এর ফলে প্রায় ৫০ লাখ ফিলিস্তিনি আশপাশের আরব দেশগুলোতে পালিয়ে যেতে বাধ্য হন

তিন. অবৈধ রাষ্ট্র ইসরাঈল গঠনের জন্য যেসব প্রধান পন্থা ও চালিকাশক্তি ব্যবহার করা হয়েছে সেসবের মধ্যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাস ও হত্যাযজ্ঞ অন্যতমফিলিস্তিনে অবৈধ ওই রাষ্ট্র গঠনের লক্ষ্যে ভীতসন্ত্রস্ত করা, গুপ্ত হত্যা, অপহরণ এবং গণহত্যার মত সন্ত্রাসবাদের সব পন্থাই ইহুদীবাদীরা ব্যবহার করেছে ফিলিস্তিনিদের বিরুদ্ধেওইসব সন্ত্রাসী তৎপরতায় জড়িত ইহুদীবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে সর্বপ্রথম যে গ্রুপটি আত্মপ্রকাশ করেছিল সেটির নাম ছিল 'গানাহ'১৯২১ সালে গঠিত এই গ্রুপটির কাজ ছিল জমি বিক্রি করতে ও ঘরবাড়ি ত্যাগ করতে ফিলিস্তিনিদের বাধ্য করাপ্রতিরক্ষা ও অভিযান' নাম নিয়ে প্রকাশ্যে ও গোপনে তৎপরতা চালাত সন্ত্রাসী গ্রুপ 'গানাহ'কিছুদিন পর 'গানাহ’’ ইহুদী এজেন্সির অঘোষিত সামরিক শাখায় পরিণত হয়ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো ছিল এর নতুন দায়িত্বপরে ওই গ্রুপটি' ‘শাঈ' নামের একটি গোয়েন্দা গ্রুপ গঠন করেফিলিস্তিন ও আরব দেশগুলোর বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক সংগ্রামের লক্ষ্যে ইহুদীবাদী নেতাদের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করা ছিল শাঈ' গ্রুপের কাজফিলিস্তিনি মুসলমানদের ওপর সশস্ত্র হামলা চালানোর পাশাপাশি অভিবাসী বা বহিরাগত ইহুদীদের জন্য ফিলিস্তিনিদের ঘরবাড়ী দখল করাও ছিল হ'গানাহ'র আরেকটি দায়িত্ব

১৯৩১ সালে সন্ত্রাসী ইহুদীবাদী দল হগানাহ'র একদল সদস্য ও বিতাদ' নামের অন্য একটি সন্ত্রাসী ইহুদীবাদী দলের কিছু সদস্য মিলে গঠন করে ভয়াবহ সন্ত্রাসী দল ইরগুন' ইরগুনের প্রধান ছিল ইসরাঈলের সাবেক প্রধানমন্ত্রী মোনাচেম বেগিনফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানো ও তাদের শরণার্থীতে পরিণত করাসহ ইহুদীবাদী ইসরাঈল গঠনে ব্যাপক ভূমিকা রেখেছিল বেগিনকেবল অস্ত্র দিয়ে'- এ কথাটি ছিল ইরগুনের স্লোগানআর এই স্লোগানের নিচে সাংকেতিক নকশায় লেখা থাকতো কেবল এটাই'

১৯৪৮ সালে অবৈধ ইহুদীবাদী ইসরাঈল রাষ্ট্র ঘোষণার পর ভেঙ্গে দেয়া হয় ''গানাহ'

হগানাহ, বিতাদ ও ইরগুনের পাশাপাশি ইহুদীবাদীদের আরেকটি বড় বা কুখ্যাত সন্ত্রাসী গ্রুপের নাম ছিল ওয়েস্টার্নওইসব ভয়াবহ সন্ত্রাসী গ্রুপের সদস্য বা নেতা ছিল সাবেক তিন ইসরাঈলি প্রধানমন্ত্রী (প্রয়াত) মোনাচেম বেগিন, (বেশ কয়েক বছর ধরে সংজ্ঞাহীন) এরিয়েল শ্যারন, ও (প্রয়াত) ইসহাক শামিরপ্রয়াত ইসরাঈলি পররাষ্ট্রমন্ত্রী মোশে দায়ানও ছিল ওইসব গ্রুপের অন্যতম নেতাএরা ছিল ফিলিস্তিনিদের ওপর নির্বিচার গণহত্যাসহ বহু অপরাধযজ্ঞের হোতাঅথচ মানবাধিকারের দাবিদার পাশ্চাত্য ওইসব বর্ণবাদী অপরাধীদের সহায়তা দিয়ে এসেছে

ইহুদীবাদীরা ফিলিস্তিনি জাতির অস্তিত্বকেই স্বীকার করে নাতারা ফিলিস্তিনিসহ ইহুদীবাদী লক্ষ্যের বিরোধীদের দমনের জন্য যে কোনো অমানবিক পন্থার আশ্রয় নিতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করে নাআর এটাই ইহুদীবাদের অন্যতম মূলনীতি

ইহুদীবাদী ইসরাঈলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডামায়ার ১৯৬৯ সালের ১৫ জুন ডেইলি সানডে টাইমস' পত্রিকায় লিখেছে, ‘ফিলিস্তিনী বলতে কিছু নেইএটা এমন নয় যে ফিলিস্তিনে ফিলিস্তিনি বলে কোনো জাতি ছিল এবং তারা নিজেদের ফিলিস্তিনি জাতি বলে দাবি করত, আর আমরা এসে তাদের বিতাড়িত করেছি ও তাদের দেশ দখল করে নিয়েছিনা, ফিলিস্তিনি জাতি বলতেই কিছু নেই'

১৯৫৪ সালে ইসরাঈলের প্রথম শিক্ষামন্ত্রী বেনজায়ন দিনুর' বিশ্ব ইহুদীবাদী সংস্থার উদ্যোগে প্রকাশিত হগানাহ'র ইতিহাস' শীর্ষক বইয়ের ভূমিকায় লিখেছে, ‘ইসরাঈল তথা আমাদের দেশে ইহুদী ছাড়া অন্য কারো স্থান নেইআমরা আরবদের বলব, বেরিয়ে যাওতারা যদি এতে রাজি না হয় বা প্রতিরোধ গড়ে তোলে, তাহলে আমরা তাদের বের করে দেব'

এ ধরনের জাতিগত দম্ভ নিয়েই ইহুদীবাদীরা ১৯২০ ও ১৯৩০ এর দশকে ইসরাঈল গঠনের লক্ষ্যে বিভিন্ন ঘাতক স্কোয়াড গঠন করে যাতে ফিলিস্তিনিদের দেশত্যাগে বাধ্য করা যায়

১৯২০ ও ১৯৩০ এর দশকে ইহুদীবাদীরা গণহত্যা চালিয়ে বহু ফিলিস্তিনিকে শহিদ করেছেযেমন, ১৯৪৮ সালের ১৫ মে ইহুদীবাদী সন্ত্রাসীরা বায়তুল মোকাদ্দাস শরীফ বা পবিত্র জেরুসালেম শহরের কিং ডেভিড' হোটেলে বোমা হামলা চালিয়ে ৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করে

এ ছাড়াও একই শহরের সামির আমিস' হোটেলে ইহুদীবাদীদের বোমা হামলায় ত্রিশ জন নিহত হয়১৯৪৮ সালের নয়ই এপ্রিল, অর্থাৎ ইসরাঈলের অস্তিত্ব ঘোষণার প্রায় এক মাস আগে ইহুদীবাদী সন্ত্রাসীরা দির ইয়াসিন' নামক এক ফিলিস্তিনি গ্রামে বড় ধরনের গণহত্যা চালিয়েছিলওই গণহত্যার নৃশংসতা যে কোনো মুক্তমনা মানুষের হৃদয়কে দলিত মথিত করেসাবেক ইসরাঈলী প্রধানমন্ত্রী মোনাচেম বেগিনের নেতৃত্বে ইরগুন' নামের ইহুদীবাদী সন্ত্রাসী গ্রুপের সদস্যরা দির ইয়াসিন' গ্রামের নিরস্ত্র জনগণের ওপর হামলা চালিয়ে গ্রামটির শত শত নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেওই সন্ত্রাসীরা বিপুলসংখ্যক ফিলিস্তিনির লাশ গ্রামটির কুয়ায় নিক্ষেপ করে এবং কিছু লাশ কুয়ার পাশে জড় করে রাখে যাতে ফিলিস্তিনিদের মধ্যে আরো বেশি ত্রাসের সঞ্চার হয় ও তারা ফিলিস্তিন ছেড়ে অন্য কোথাও চলে যায়

ইরগুনের ঐতিহাসিক উত্থান' শীর্ষক বইয়ে মোনাচেম বেগিন লিখেছে, ‘দির ইয়াসিন গ্রামে বিজয় অর্জন ছাড়া ইসরাঈল সরকার অস্তিত্বের মুখ দেখতে পারত না'

বিশ্বের রাজনৈতিক ও সংবাদ মহলে ওই হত্যাযজ্ঞ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলএমনকি অনেক ইহুদী চিন্তাবিদও ওই অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছিলপদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এক চিঠি পাঠিয়ে দির ইয়াসিন গ্রামে ইহুদীবাদী সন্ত্রাসীদের গণহত্যার নিন্দা জানিয়েছিল পর্যন্ত১৯৪৮ সালের ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মোনাচেম বেগিনের সফরের সময় ওই চিঠি প্রকাশিত হয়ওই চিঠিতে স্বাক্ষরকারী ব্যক্তিত্বরা ইসরাঈল' নামক অস্তিত্বের আবির্ভাবের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল

ওই চিঠির প্রথমদিকে লেখা হয়েছে, ‘সাম্প্রতিক শতকের সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর মধ্যে ইসরাঈল গঠন অন্যতম এবং এর চেয়েও খারাপ বিষয় হল' ফ্রিডম পার্টি বা স্বাধীনতা দল গঠনএই দলের আদর্শ ও দর্শন নাৎসি এবং ফ্যাসিবাদের অনুরূপ। ...যে (মার্কিন সরকারের) কর্মকর্তারা সারা বিশ্বে ফ্যাসিবাদের বিরোধী বলে দাবি করে তারা বেগিনের রাজনৈতিক লক্ষ্য ও অতীত সম্পর্কে জানার পরও ওই দলের সমর্থকদের তালিকায় নাম লেখাতে পারে তা বোধগম্য নয়ওই চিঠির পরবর্তী পর্যায়ে' আরব গ্রামে হামলা’’ শীর্ষক অংশে দির ইয়াসিন গ্রামে ফিলিস্তিনিদের ওপর মোনাচেম বেগিনের নেতৃত্বাধীন ফ্রিডম পার্টির নৃশংস অপরাধের কথা তুলে ধরে লেখা হয়েছে, ‘শহর থেকে অনেক দূরে মজলুম বা বঞ্চিত ফিলিস্তিনি অধ্যুষিত এক পাড়াগাঁয়ে ইসরাঈলীদের হামলা থেকে ইহুদীবাদীদের ভবিষ্যৎ আচরণ সম্পর্কেও অাঁচ করা যাচ্ছেদির ইয়াসিনের ঘটনা ইসরাঈলীদের চরিত্র এবং বিশেষ করে বেগিনের দলের প্রকৃতি স্পষ্ট করেছে'


চার. জাতিতে ইহুদী হওয়া সত্ত্বেও বিশ্বখ্যাত মার্কিন পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ফিলিস্তিনের দির ইয়াসিন গ্রামে ইহুদীবাদী সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়ে ১৯৪৮ সালে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে যে চিঠি পাঠিয়েছিল তাতে সে ইহুদীবাদের সন্ত্রাসী চরিত্র ও বর্ণবাদী প্রকৃতির কথা তুলে ধরেছিলসে এ প্রসঙ্গে লিখেছে, ‘‘যায়োনিজম বা ইহুদীবাদ উগ্র জাতীয়তাবাদ, ধর্মীয় রহস্যবাদ ও জাতিগত শ্রেষ্ঠত্বের বা অহমিকার সংমিশ্রণে গড়ে উঠেছেবর্ণবাদী এই আন্দোলনের সমর্থকরা অন্যান্য ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী আন্দোলনগুলোর মতই তাদের বিশেষ চিন্তাধারাগুলোকে ধর্মঘট বা প্রতিবাদ সমাবেশ দমন ও স্বাধীন ইউনিয়নগুলো দমনের কাজে ব্যবহার করছেইহুদীবাদীরা নিজেদের নীতিমালাতেই ইতালির ফ্যাসিবাদীদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করতে ইহুদীবাদের সমর্থকদের প্রতি আহবান জানিয়েছে’’

শিক্ষাবিদ, বিজ্ঞানী ও চিন্তাবিদদের এ ধরনের চিঠি বেগিন বা অন্য কোনো ইসরাঈলি নেতার সন্ত্রাসী নীতি অব্যাহত রাখার ক্ষেত্রে ন্যূনতম বাধাও সৃষ্টি করতে পারেনিইহুদীবাদী দখলদাররা মার্কিন সরকারের সর্বাত্মক মদদ নিয়ে অধিকৃত ফিলিস্তিনে অপরাধযজ্ঞ আরো ব্যাপক মাত্রায় অব্যাহত রাখে

১৯৪৮ সালে দির ইয়াসিন গ্রামে ফিলিস্তিনিদের ওপর ইহুদীবাদীদের গণহত্যা ও তাদের ঘরবাড়ি ধ্বংস করাসহ অন্য অনেক অপরাধের ফলে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি শরণার্থীতে পরিণত হয় এবং তারা আশপাশের আরব দেশগুলোতে আশ্রয় নেয়ফিলিস্তিনিদের ব্যাপক হারে শরণার্থী হতে বাধ্য করার এই প্রক্রিয়া অব্যাহত থাকায় জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থীদের দেখাশুনা করার জন্য একজন বিশেষ মধ্যস্থতাকারী নিয়োগ দিতে বাধ্য হয়কাউন্ট ফক বার্নাডোট নামের ওই মধ্যস্থতাকারী ফিলিস্তিনি শরণার্থীদের ফিরে আসার সুযোগ দেয়ার জন্য ইসরাঈলের সাথে অনেক দেন-দরবার করেনকিন্তু ইহুদীবাদী দখলদাররা তার তৎপরতায় বাধা সৃষ্টি করেবার্নাডোট এ প্রসঙ্গে তার সর্বশেষ প্রতিবেদনে লিখেছে, ‘‘নিরপরাধ ফিলিস্তিনিদের স্বদেশে ফিরে আসতে বাধা দেয়া মৌলিক মানবিক নীতিমালার লংঘনএমন সময় ফিলিস্তিনিদের স্বদেশে ফিরে আসতে বাধা দেয়া হচ্ছে যখন ব্যাপক হারে বহিরাগত ইহুদীদের ফিলিস্তিনে অভিবাসী করা হচ্ছেঅথচ ফিলিস্তিনিরা শত শত বছর ধরে এই দেশটির অধিবাসী’’

সন্ত্রাসবাদী তৎপরতার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদীবাদীদের জবর দখল ও ইসরাঈল প্রতিষ্ঠার ফলে সৃষ্ট বিপর্যয় কেবল দু-একটি দিকেই সীমিত ছিল নাবরং এ বিপর্যয় ছিল বহুমুখী ও ব্যাপক বিস্তৃতবল প্রয়োগের মাধ্যমে ১৯৪৮ সালে ইসরাঈল প্রতিষ্ঠার পর ইহুদীবাদী দখলদাররা কয়েক মিলিয়ন ফিলিস্তিনির সহায়-সম্পদ দখল করেবিশ্বের ইতিহাসে কোনো এক জাতির স্থাবর-অস্থাবর সম্পদ দখল করে নেয়ার নজীর আর দ্বিতীয়টি নেই

এ প্রসঙ্গে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ে জাতিসংঘের বিশেষ মধ্যস্থতাকারী বার্নাডোট লিখেছে,  ‘‘ইহুদীদের হামলার মুখে বেশির ভাগ শরণার্থী তাদের সমস্ত সহায়-সম্বল ছেড়ে আসতে বাধ্য হয়েছেনএমনকি তারা মূল্যবান জিনিসগুলোও সাথে নেয়ার সময় পাননিকেবল গায়ে থাকা পোশাক পরা অবস্থায় তাদেরকে স্বদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল’’

ইহুদীবাদীদের লুটপাট সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদন ১৯৪৮ সালের ১৬ সেপ্টেম্বর জাতিসংঘে পেশ করা হয়এই প্রতিবেদন প্রকাশের দায়ে ইহুদীবাদী সন্ত্রাসীরা পরের দিনই বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমের তৎকালীন অধিকৃত অংশে কাউন্ট বার্নাডোট ও তার ফরাসি সহকারী ‘‘কর্নেল সেরুত’’-কে হত্যা করেএই সন্ত্রাসী হত্যা পরিকল্পনা করেছিল সাবেক ইসরাঈলি প্রধানমন্ত্রী ইসহাক শামিরের নেতৃত্বাধীন ‘‘ওয়েস্টার্ন’’ নামক সন্ত্রাসী দল

ফিলিস্তিনিদের ওপর ইসরাঈলি গণহত্যা ও তাদের শরণার্থীতে পরিণত করার ইহুদীবাদী অপরাধযজ্ঞ সম্পর্কে বার্নাডোটের রিপোর্ট এবং তার শান্তি পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে দখলদার ইসরাঈলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলআর এ কারণেই ইহুদীবাদীরা তাকে হত্যার সিদ্ধান্ত নেয়ইসহাক শামিরের নেতৃত্বাধীন সন্ত্রাসী দল ‘‘ওয়েস্টার্ন’’ জাতিসংঘের বিশেষ মধ্যস্থতাকারী বার্নাডোট হত্যার দায়িত্ব স্বীকার করে

ইহুদীবাদীরা ইসরাঈল সৃষ্টির আগ থেকেই সন্ত্রাস ও জবর দখলের মাধ্যমে তিন দশক ধরে ফিলিস্তিনে ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে সক্ষম হয়মার্কিন সরকারসহ পশ্চিমা সরকারগুলোর পৃষ্ঠপোষকতা পেত বলে তারা তাদের বর্ণবাদী লক্ষ্যগুলো পূরণের জন্য যে কোনো ধরনের সন্ত্রাস ও অপরাধে জড়িত হতে দ্বিধাবোধ করত নাএমনকি ইহুদীবাদী সন্ত্রাসী দলগুলো বর্ণবাদী লক্ষ্য হাসিলের জন্য ইংরেজ ও ইহুদীদের হত্যা করতেও কুণ্ঠিত হয়নিতবে ত্রাসের রাজত্ব সৃষ্টির মাধ্যমে ইহুদীবাদীরা সবার আগে ফিলিস্তিনি ও আরবদের জন্যই ওই অঞ্চলকে নিরাপত্তাহীন করতে চেয়েছে

ত্রিশ ও চল্লিশের দশকে ইহুদীবাদী সন্ত্রাসীরা ফিলিস্তিনি মুসলমানদের সমাবেশস্থল ও বাসগুলোতে বোমা হামলা চালাতযেমন, ইহুদীবাদীরা ১৯৩৮ সালের ২৫ জুলাই আরবদের সবজি বাজারে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৩৯ জন ফিলিস্তিনিকে হত্যা ও ৬৪ জনকে আহত করেছিলওই হামলার এক মাস পর একই স্থানে ইহুদীবাদীদের অনুরূপ এক হামলায় ২৩ জন ফিলিস্তিনিকে শহীদ ও ত্রিশ জনকে আহত করে

ইহুদীবাদী সন্ত্রাসীরা ত্রিশ থেকে চল্লিশের দশকে ফিলিস্তিনিদের ট্রেন বা রেলগাড়িসহ নানা গণ-পরিবহনে বহু বার হামলা চালিয়েছেকখনও গুলী বর্ষণ করে ও কখনও বোমা বসিয়ে ইহুদীবাদী সন্ত্রাসীরা নৃশংস হামলা চালাতওইসব অমানবিক হামলায় যেসব নিরীহ ফিলিস্তিনি শহীদ হতো তাদের বেশিরভাগই ছিল নারী ও শিশুফিলিস্তিনিদের ট্রেন বা রেলগাড়িতে ইহুদীবাদী সন্ত্রাসীদের হামলা সর্বোচ্চ মাত্রায় উপনীত হয়েছিল ইসরাঈলি সরকার গঠনের বছরটিতে১৯৪৮ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ফিলিস্তিনিদের বেশ কয়েকটি রেলগাড়িতে সন্ত্রাসী ইহুদীবাদীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে ৯০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১৫০ জন আহত হয়েছিলওই বছর সন্ত্রাসী ইহুদীবাদীরা সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনিকে হত্যার চেষ্টা চালায় এবং ত্রাসের ভয়াবহ পরিবেশ সৃষ্টির মাধ্যমে লাখ লাখ ফিলিস্তিনিকে মাতৃভূমি ছেড়ে যেতে বাধ্য করে

পাঁচ. ইহুদীবাদীরা ১৯৪৮ সালের ৫ সেপ্টেম্বর বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমের ‘‘সামির আমিস’’ হোটেলে বোমা হামলা চালিয়ে স্পেনের কনস্যুলারসহ ২০ ব্যক্তিকে হত্যা করেইহুদীবাদী সন্ত্রাসী গ্রুপ ‘‘হগানা’’ ওই হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করেএর আগে ১৯৪৮ সালের এপ্রিল মাসে ’’টেল লিটফানস্কি’’ নামক সাবেক বৃটিশ সেনা শিবিরকে বাসস্থান হিসেবে ব্যবহারকারী ফিলিস্তিনিদের ওপর ইহুদীবাদীদের নৃশংস হামলায় ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়ওই বছর ফিলিস্তিনি গ্রামগুলোও ইহুদীবাদী সন্ত্রাসীদের ব্যাপক হামলার শিকার হয়েছিল১৯৪৮ সালের ১৩ মার্চ ‘‘কাফার হোসাইনিয়াহ’’ গ্রামে এমনই এক হামলায় ইহুদীবাদীরা ৬০ জন ফিলিস্তিনিকে শহীদ করেছিলসে বছরই এপ্রিল মাসে ইহুদীবাদী সন্ত্রাসীরা দির ইয়াসিন গ্রামে নৃশংস গণহত্যা চালিয়েছিল

১৯৪৮ সালের জুলাই মাসের ১১ ও ১২ তারিখে ইহুদীবাদী নরঘাতকরা ফিলিস্তিনের ‘‘লাদ’’ শহরে ভয়াবহ গণহত্যা চালায়ইহুদীবাদীরা নির্বিচারে গুলী বর্ষণ করে হত্যা করেছিল ওই শহরের নিরপরাধ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদেরইহুদীবাদী সন্ত্রাসীরা লাদ শহরে ফিলিস্তিনিদের ঘরে ঘরে অভিযান চালিয়ে ওই হত্যাযজ্ঞ চালায়ওই গণহত্যা অভিযানে ২৫০ জন ফিলিস্তিনি শহীদ এবং বহু সংখ্যক আহত হয়েছিলএ গণহত্যায় নেতৃত্ব দিয়েছিল মোশে দায়ানদায়ান পরবর্তীকালে ইসরাঈলি সশস্ত্র বাহিনীর প্রধান হয়েছিল

ইহুদীবাদী সন্ত্রাসীরা ১৯৪৮ সালের ২২ এপ্রিল ফিলিস্তিনের ‘‘হাইফা ’’ শহরে হামলা চালিয়ে ৫০০ ফিলিস্তিনিকে শহীদ করেওই বন্দর নগরী থেকে বেসামরিক নারী ও শিশুসহ অন্য ফিলিস্তিনিরা সমুদ্র পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরো একবার ইহুদীবাদী নরঘাতকদের হামলার শিকার হয়ওই দ্বিতীয় হামলায় আরো ১০০ ফিলিস্তিনি শহীদ ও ২০০ জন আহত হয়েছিলেন

ফিলিস্তিনকে সেখানকার মুসলমানদের জন্য অনিরাপদ করা এবং তাদেরকে দেশত্যাগে বাধ্য করার জন্যই ইহুদীবাদী সন্ত্রাসীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতোএইসব হামলা ছাড়াও ইহুদীবাদী সন্ত্রাসীরা কখনও কখনও বৃটিশ ও এমনকি ইহুদীদের ওপরও হামলা চালাতবিশেষ সুবিধা বা ছাড় আদায়ের লক্ষ্যে ইহুদী ও বৃটিশদের ওপর ওইসব হামলা চালাত ইহুদীবাদীরাযেমন, ১৯৩৯ সালে বৃটিশ সরকার ঘোষণা করে যে যেসব ইহুদী অভিবাসী বৃটিশ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ফিলিস্তিনে প্রবেশ করবে তাদেরকে ফিলিস্তিনে থাকার অনুমতি দেয়া হবে নাওই নির্দেশ বাস্তবায়নের জন্য ১৯৪০ সালের ২৫ নবেম্বর বৃটিশ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফিলিস্তিনে প্রবেশকারী কয়েকশ' ইহুদীকে ‘‘প্যাট্রিয়া’’ নামক জাহাজে চড়িয়ে বৃটেনের কোনো একটি উপনিবেশের দিকে পাঠানোর উদ্যোগ নেয়া হয়এইসব ইহুদীদের অবৈধভাবে ফিলিস্তিনে আনত ‘‘ইহুদী এজেন্সি’’ফলে বৃটিশ সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য এজেন্সি সন্ত্রাসীদের সহায়তায় ওই জাহাজে বোমা পেতে রাখে১৯০০ অভিবাসী ইহুদী নিয়ে ‘‘প্যাট্রিয়া’’ যখন হাইফা বন্দর ত্যাগ করছিল তখন ওই বোমার বিস্ফোরণে ১৪০ জন ইহুদী প্রাণ হারায়

১৯৪২ সালে অনুরূপ এক ঘটনায় ৭৬৯ জন অবৈধ ইহুদী অভিবাসী প্রাণ হারায়বৃটিশ সরকারের বিনা অনুমতিতে ফিলিস্তিনে প্রবেশের জন্য ওইসব ইহুদীকে স্ট্রমা নামক একটি জাহাজে ওঠানো হয়েছিল৭৬৯ জন ইহুদী আরোহী নিয়ে ওই জাহাজ ইস্তাম্বুল থেকে ফিলিস্তিনের দিকে রওনা দেবে বলে কথা ছিলকিন্তু বৃটিশ সরকার জাহাজটিকে ফিলিস্তিনে যাবার অনুমতি না দেয়ায় হগানার পেতে রাখা বোমার বিস্ফোরণে জাহাজটি কৃষ্ণ সাগরে ডুবে যায় এবং ওই জাহাজের সকল আরোহী মারা যায়ফিলিস্তিনে ইহুদী অভিবাসীদের আগমনের ওপর সীমাবদ্ধতা তুলে নেয়ার জন্য বৃটিশ সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে ইহুদী এজেন্সি এটা প্রচার করে যে ওই ইহুদীরা অবৈধ অভিবাসন বিরোধী বৃটিশ আইনের প্রতিবাদে আত্মহত্যা করেছিলইহুদীবাদীদের এই মিথ্যা প্রচার-প্রপাগান্ডার চাপের মুখে বৃটিশ সরকার ফিলিস্তিনে ইহুদীদের অবৈধ অভিবাসন বা অবাধ প্রবেশকে মেনে নেয়ধীরে ধীরে ফিলিস্তিনিদের সব বা বেশিরভাগ ভূখন্ড গ্রাস করাই ছিল ইহুদীবাদীদের ওইসব অপকৌশলের লক্ষ্যঅবশেষে ১৯৪৮ সালে বৃটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো জাতিসংঘে ইসরাঈল নামক (অবৈধ) রাষ্ট্র গঠনের প্রস্তাব পাস করলে ইহুদীবাদীদের ওই লক্ষ্য বাস্তবায়িত হয়

অবশ্য অবৈধ রাষ্ট্র ইসরাঈল প্রতিষ্ঠার পরও ইহুদীবাদীরা কখনও সন্ত্রাসী এবং আধিপত্যকামী তৎপরতা বন্ধ করেনি‘‘বিধাতার নির্বাচিত শ্রেষ্ঠ জাতি’’ হওয়ার দাবিদার বর্ণবাদি ইহুদীবাদীরা মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বৃহত্তর ইসরাঈল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর ছিলতাই ইহুদীবাদীদের আগ্রাসন ও ভূমি দখলের নীতি কেবল ফিলিস্তিনেই সীমিত ছিল নাইহুদীবাদী সন্ত্রাসী গ্রুপগুলো ওই স্বপ্নের আলোকে ফিলিস্তিনের ব্যাপক বিস্তৃত ভূখন্ড দখলের পর অন্য আরব ও মুসলিম দেশগুলোর ভূখন্ড দখলের কাজ শুরু করেএই কাজের জন্য ইহুদীবাদী সন্ত্রাসী গ্রুপগুলো ইসরাঈল গঠনের পর ইসরাঈলি সশস্ত্র বাহিনী ও ইসরাঈলি গোয়েন্দা সংস্থা  ‘‘মোসাদ’’-এর মধ্যে একীভূত হয়

ইসরাঈল গঠনের পর বিশ্ববাসী ইসরাঈলের নতুন সন্ত্রাসী কার্যক্রম প্রত্যক্ষ করে যা আসলে রাষ্ট্রীয় সন্ত্রাসেরই উজ্জ্বলতম দৃষ্টান্তকারণ, এইসব সন্ত্রাসী তৎপরতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত না হয়ে একটি অবৈধ রাষ্ট্রের মাধ্যমে পরিকল্পিত ও বাস্তবায়িত হচ্ছেএই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে হাজার হাজার ফিলিস্তিনি ও এমনকি ফিলিস্তিনি নয় এমন অনেক ব্যক্তিও বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছেনকিন্তু এইসব সন্ত্রাসী তৎপরতার জবাবে পশ্চিমা সরকারগুলো কখনও ইসরাঈলের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ বা নিন্দা জানানোর চেষ্টাও করেনিঅন্যদিকে পশ্চিমা সরকারগুলো ইসরাঈলের রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইরত এবং নিজ অধিকার আদায়ে সচেষ্ট ফিলিস্তিনিদের সব সময়ই সন্ত্রাসী বলে অপবাদ দিয়ে এসেছে

ছয়. ইহুদীবাদীদের আগ্রাসন ও ভূমি দখলের নীতি কেবল ফিলিস্তিনেই সীমিত ছিল নাইহুদীবাদী সন্ত্রাসী গ্রুপগুলো ওই স্বপ্নের আলোকে ফিলিস্তিনের ব্যাপক বিস্তৃত ভূখন্ড দখলের পর অন্য আরব ও মুসলিম দেশগুলোর ভূখন্ড দখলের কাজ শুরু করেইসরাঈল গঠনের পর বিশ্ববাসী ইসরাঈলের নতুন সন্ত্রাসী কার্যক্রম বা রাষ্ট্রীয় সন্ত্রাস প্রত্যক্ষ করে ওই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে হাজার হাজার ফিলিস্তিনি ও এমনকি ফিলিস্তিনি নয় এমন অনেক ব্যক্তিও বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছেন

ইহুদীবাদী সন্ত্রাসী দল বা গ্রুপগুলো ফিলিস্তিনে দখলদার ইসরাঈল সরকার গঠনের পর ইসরাঈলি সেনাবাহিনী ও ইসরাঈলি গোয়েন্দা সংস্থা মোসাদের নাম ধারণ করে সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রাখেইসরাঈল সৃষ্টির পর নবগঠিত ইসরাঈলি সশস্ত্র বাহিনীর সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে ‘‘ইউনিট-১০১’’ ছিল অন্যতমএই ইউনিটের প্রথম কমান্ডার ছিলেন ‘‘এ্যারিয়েল শ্যারন’’ফিলিস্তিনের আশপাশের আরব দেশগুলোর হুমকি মোকাবেলার নামে এই ইউনিট অনেক অপরাধযজ্ঞ চালিয়েছে১৯৫২ সালের ১১ জানুয়ারি বায়তুল মোকাদ্দাসের কাছাকাছি জর্ডানের বাইত জাল গ্রামে ওইসব অপরাধের মধ্যে অন্যতমওই হামলায় সাতজন আরব নিহত হন যাদের মধ্যে ছিল চার শিশু, দুজন মহিলা এবং একজন পুরুষওই একই মাসের শেষের দিকে ইসরাঈলের সন্ত্রাসী গ্রুপ ‘‘ইউনিট-১০১’’ ‘‘ফালামেহ’’ ‘‘রানতিস’’ গ্রামে হামলা চালায়অনেক নিরপরাধ আরব ওইসব হামলায় নিহত হয় যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু’’

ইউনিট-১০১’’ ১৯৫৩ সালের ১৪ অক্টোবর জর্ডানের ‘‘ক্বিবিয়া’’ গ্রামে হামলা চালায়ওই হামলায় ৪১ টি বাসভবন ও একটি স্কুল ধ্বংস হয় এবং মারা যায় ৪২ জন আরবওই হামলার দুই ঘন্টা পর জাতিসংঘের পর্যবেক্ষকরা গ্রামটি পরিদর্শন করেপরিদর্শকরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেয়া তাদের রিপোর্টে লিখেছেন, ‘‘গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া লাশ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোর দরজা ও জানালায় প্রচুর গুলীর চিহ্ন থেকে বোঝা যায় যে ওইসব বাড়ীর অধিবাসীদেরকে ঘরের ভেতরে থাকতে বাধ্য করা হয়েছে এবং ওই অবস্থায়ই বাড়ি-ঘরগুলো ধ্বংস করে দেয়া হয়েছেইসরাঈলি সেনারা ওই গ্রামে পৌঁছার পর ঘর-বাড়িগুলোর ওপর স্বয়ংক্রিয় বা অটোমেটিক আগ্নেয়াস্ত্র দিয়ে গুলীবর্ষণ করেছে এবং একই সময়ে গ্রেনেড নিক্ষেপ করে ওই বাড়ি-ঘরগুলোকে মাটির সাথে মিশিয়ে দেয়’’

ইসরাঈলের সন্ত্রাসী গ্রুপ ‘‘ইউনিট-১০১’’ এর নানা সন্ত্রাসী তৎপরতা এ্যারিয়েল শ্যারন এক সাক্ষাৎকারে গর্ব প্রকাশ করে বলেছেন, ‘‘অবশ্যই হামলা করা এবং অবিরাম হামলা চালানো জরুরিঅবশ্যই সন্ত্রাসী তথা ফিলিস্তিনিদের সব অঞ্চলেই দমন করতে হবেইসরাঈলে, কিংবা আরব দেশে অথব অন্য যে কোনো দেশেই ফিলিস্তিনিরা থাকুক না কেন, তাদের কিভাবে হত্যা করতে হবে তা আমি জানি এবং আমি নিজেই তাদের হত্যা করছি’’

ইহুদীবাদী দখলদাররা ফিলিস্তিন দখল করার গোড়া থেকেই মজলুম ফিলিস্তিনিদের সন্ত্রাসী বলে অভিহিত করত এবং নিজেদের মজলুম বা বঞ্চিত-নিপীড়িত হিসেবে তুলে ধরতসন্ত্রাসবাদ দমনের নামে ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর গণহত্যা চালানোকে বৈধতা দেয়ার লক্ষ্যেই ইসরাঈল এ ধরনের প্রচারণা চালাতফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর জন্য দখলদার ইসরাঈল কখনও দেশ ও স্থানের সীমারেখা মেনে চলেনিইসরাঈল গঠনের পর থেকেই ফিলিস্তিনি গ্রাম ও এমনকি ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোও প্রায়ই ইসরাঈলি সেনাদের হামলার শিকার হয়েছে

১৯৫৩ সালের ২৮ আগস্ট জাতিসংঘের সাহায্য ও সহযোগিতার ওপর নির্ভরশীল গাজার আলবারিজ শরণার্থী শিবির ইসরাঈলি হামলার শিকার হয়ইহুদীবাদী দখলদাররা ওই শরণার্থী শিবিরের ছোট ছোট ঘরগুলোর জানালা দিয়ে গ্রেনেড নিক্ষেপ করে এবং গ্রেনেড হামলার হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য সচেষ্ট ফিলিস্তিনিদের ওপর গুলীবর্ষণ করে ইহুদীবাদীরাওই হামলায় ২০ জন ফিলিস্তিনি শহীদ ও ৬২ জন আহত হয়ইহুদীবাদীরা ফিলিস্তিনিদের হত্যার জন্য সব ধরনের পদ্ধতি ব্যবহার করতএক্ষেত্রে তারা কোনো কোনো হামলার পদ্ধতি প্রথমবারের মত আবিষ্কার করেযেমন, পত্র-বোমা১৯৫৬ সালের ১৩ জুলাই মিসরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কর্নেল মোস্তফা হাফেজ গাজায় বিস্ফোরক-ভর্তি একটি চিঠি খুলতে গিয়ে প্রাণ হারানপরদিন বা একই মাসের ১৪ জুলাই মিশরের সেনা-কর্মকর্তা সালাহ মোস্তফা জর্ডানের আম্মানে বইয়ের প্যাকেট মনে করে একটি প্যাকেট খুলতে গিয়ে বোমা বিস্ফোরণের শিকার হন এবং মারাত্মকভাবে আহত হওয়ার কয়েক দিন পর শাহাদত বরণ করেনসালাহ মোস্তফার শাহাদত ইহুদীবাদীদের জন্য সুখময় হয়নিকারণ, ওই হামলার পর সুয়েজ খালকে জাতীয়করণ করার ব্যাপারে মিসরের নেতা জামাল আবদুন নাসেরের সংকল্প আরো শক্তিশালী হয়

১৯৫৬ সালে মিশরের জাতীয়তাবাদী নেতা জামাল আবদুন নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করার ঘোষণা দেয়তার ওই ঘোষণা আরব বিশ্বের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের জোয়ার সৃষ্টি করেকারণ, সুয়েজ খাল ছিল ইউরোপীয় উপনিবেশবাদীদের শোষণের স্মারক বা স্মৃতি-চিহ্নইউরোপীয় দেশগুলোর জন্য সুয়েজ খাল অতি গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথফলে ইউরোপীয় উপনিবেশকামী দেশগুলো, বিশেষ করে ফ্রান্স ও বৃটেন নাসেরের ওই পদক্ষেপে অত্যন্ত ক্রুদ্ধ হয়

ইহুদীবাদী ইসরাঈলও মিসরে জাতীয়তাবাদী নেতার আবির্ভাবকে ইসরাঈলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ধরে নেয়এ অবস্থায় ১৯৫৬ সালের ২১ অক্টোবর ফ্রান্স, বৃটেন ও ইহুদীবাদী ইসরাঈলের উচ্চপদস্থ রাজনৈতিক এবং সেনা কর্মকর্তারা প্যারিসে এক বৈঠকে মিলিত হয়ে মিসরে সমন্বিত ও সম্মিলিত হামলা চালানোর সিদ্ধান্ত নেয়আর এ সময় জনমতকে ভিন্ন দিকে ব্যস্ত রাখার জন্য দখলদার ইসরাঈল জর্দান সীমান্তে কাফার কাসেম নামক গ্রামে এক গণহত্যা অভিযান চালায়


শেয়ার করুন

0 facebook: