![]() |
স্টাফ
রিপোর্টার।। এবার মুসলিমদের মতো সরকারি খরচে হিন্দুরাও ভারতে তীর্থ ভ্রমণের সুযোগ পাচ্ছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছে, এখন থেকে সনাতন
(হিন্দু) ধর্মের মানুষও সরকারি খরচে ভারতে তীর্থ ভ্রমণের সুযোগ পাচ্ছে।
মঙ্গলবার
(১৭ ডিসেম্বর) সকালে যশোরের পিটিআই অডিটরিয়ামে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি
গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক কর্মশালার উদ্বোধনী
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সে এ কথা বলে।
প্রতিমন্ত্রী
বলে, মুসলিম
ধর্মের মানুষ সরকারি খরচে হজ্জে যাওয়ার সুযোগ পান। একইভাবে সনাতন ধর্মের মানুষও সরকারি
খরচে ভারতে তীর্থ ভ্রমণের সুযোগ পাচ্ছে। গত বছর থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। এ বছর
যাতে বেশিসংখ্যক মানুষ তীর্থে যেতে পারে সরকার সেই ব্যবস্থা করবে।
স্বপন
ভট্টাচার্য বলে, দেশের
প্রাচীন মন্দির সংস্কারে সরকার উদ্যোগ নিয়েছে। প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে
মন্দির সংস্কারে। ঢাকেশ্বরী মন্দিরের জমি দখলমুক্ত করা হয়েছে। যারা দীর্ঘদিন দখল করে
রেখেছিলেন, তারা
ক্ষতিপূরণ বাবদ চার কোটি টাকা চেয়েছিলেন।
সে বলে, সনাতন
ধর্মাবলম্বী ব্যবসায়ী ও সংসদ সদস্য-মন্ত্রীরা মিলে দুই কোটি টাকা সংগ্রহ করা হয়। বাকি
টাকার জন্য জননেত্রী শেখ হাসিনার শরণাপন্ন হই। তিনি মানবিক, অসাম্প্রদায়িক
চেতনার একজন মানুষ। তিনি বাকি দুই কোটি টাকা ও রেজিস্ট্রি খরচের ব্যবস্থা করে দিয়েছেন।
সে আরও
বলে, একটি
সরকার যদি অসাম্প্রদায়িক ও মানবিক হয়, তবে সেই রাষ্ট্রের কোনো প্রজার কষ্ট হয় না।
সব কিছু নিয়ন্ত্রণ করে রাজনীতি। সেই রাজনীতি যদি সুস্থধারায় চলে, তা হলে
কোনো সমস্যা হওয়ার কথা নয়।
খবর বিভাগঃ
জাতীয়
হিন্দু সমাচার

0 facebook: