![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় মুসলমান দেশগুলোর মধ্যে স্বর্ণ ও পণ্য অদলবদল
প্রথা ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহম্মদ।
তিনি
বলেন, আমরা
গুরুত্ব দিয়ে এই বিষয়টা বিবেচনা করছি। কাজেই এটি কার্যকর করতে একটি কলাকৌশলের খোঁজ
পাব বলে আমরা আশাবাদী। এ বিষয়ের ওপর মুসলিম দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যেও বৈঠক
অনুষ্ঠিত হবে।
২০১৯
সালের কুয়ালালামপুর সম্মেলনের শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন দাবি করেছেন।
নবতিপর
এই প্রধানমন্ত্রী আরও বলেন,
আন্তর্জাতিক মুদ্রা হিসেবে বর্তমান মার্কিন ডলারের মূল্যের উত্থানপতন
ঘটে। কিন্তু বিশ্বের সব দেশে স্বর্ণের একটা নিশ্চিত মূল্য আছে।
‘স্বর্ণকে একটি মানদণ্ড হিসেবে ব্যবহার করতে
পারি। আমরা আমাদের মুদ্রাকে যেকোনো নামেই ডাকি না কেন, সেটা
আপনার দেশে স্বর্ণের মূল্য সম্পর্কিত হতে হবে।’
মাহাথির
বলেন, যদি
আপনার দেশের ও বাণিজ্যে অংশীদার দেশের স্বর্ণের মূল্য জানেন, তখন বাণিজ্যের
সময় আমরা ধারনা করতে পারবো দুই দেশের মধ্যে কী পরিমাণ স্বর্ণ সমমূল্যের হবে। আমরা সেটাকে
মানদণ্ড হিসেবে গোল্ড দিনার বলে ডাকতে পারি।
আন্তর্জাতিক
বাণিজ্যের জন্য ডলার ব্যবহারে যখন কোন দেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন প্রস্তাবিত
গোল্ড ডিনারের সম্ভাব্য ব্যবহারের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করে দেখবে মালয়েশিয়া
বলে তিনি জানান।
একটি
শক্তিশালী জোট গড়তে দরিদ্র মুসলমান দেশগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়ে মুসলমানদের সক্ষমতা
বাড়াতে একসঙ্গে কাজ করতে ধনী মুসলিম দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
তিনি
বলেন, মুসলিম
দেশগুলো যদি একসঙ্গে কাজ করে ও আত্মনির্ভরশীল হয়, তবে তারা জবরদস্তিমূলক আত্তীয়করণ ও বাণিজ্য
নিষেধাজ্ঞার শিকার হবে না। এতে তাদের ওপর চাপিয়ে দেয়া যেকোনো শাস্তিমূলক পদক্ষেপ ব্যহত
করা সম্ভব হবে।
মুসলিম
বিশ্বের এই নেতা বলেন, আমি
অমুসলিম দেশে বিনিয়োগের বিরোধিতা করছি না। কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি যে অন্য
মুসলিম দেশে যথেষ্ট বিনিয়োগ হচ্ছে না। অথচ তাদের বিনিয়োগ দরকার।
তিনি
জানান, আমরা
আশা করছি, এই
সম্মেলনের ফলে অনেক ধনী মুসলমান দেশ দরিদ্র দেশগুলোতে বিনিয়োগ বাড়াবে। মালয়েশিয়া, ইরান, কাতার
ও তুরস্ক একসঙ্গে কাজ করতে নিজেদের মনোভাব ব্যক্ত করেছে।
বিশ্বজুড়ে
একশ ৮০ কোটি মুসলমান রয়েছেন। তারা মোট জনসংখ্যার এক চতুর্থাংশের প্রতিনিধিত্ব করছেন।
কিন্তু বিশ্ব ফোরামগুলোতে মুসলমান দেশগুলোর সমানুপাতিক প্রতিনিধিত্ব নেই।
তিনি
বলেন, বিনিয়োগের
জন্য মুসলমান দেশগুলোকে প্রস্তুত থাকতে হবে। যদি সেই বিনিয়োগ অন্য মুসলমান দেশগুলো
থেকে আসে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরষ্ক
মালয়েশিয়া

0 facebook: