Sunday, December 22, 2019

নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আল কুরআন নিয়ে কটূক্তি, পাকিস্তানে প্রভাষকের ফাঁসি!


আন্তর্জাতিক ডেস্ক।। পাকিস্তানের একটি আদালত ইসলাম অবমাননার অভিযোগে এক বিশ্ববিদ্যালয় প্রভাষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

আজ শনিবার পাকিস্তানের মুলতানের একটি আদালত জুনাইদ হাফিজ নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া জুনাইদ হাফিজ মুলতানের বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলো। সে ২০১৩ সালে ফেসবুকে পবিত্র কোরআন শরিফ ও নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয়। ফেসবুকের পাশাপাশি জুনাইদ হাফিজ মৌখিকভাবেও কোরআন শরিফ ও নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করে কথা বলে।

ইসলাম অবমাননার পর জুনাইদ হাফিজের বিচার চেয়ে পাকিস্তানে ব্যাপক আন্দোলন হয়। ২০১৪ সালে তার আইনজীবী, পাকিস্তানের মানবাধিকারকর্মী রশিদ রেহমাকে হত্যা করা হয়। এরপর থেকে জুনাইদ হাফিজকে কারাগারের নির্জন কক্ষে রাখা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অবশেষে আজ শনিবার তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো।


শেয়ার করুন

0 facebook: