![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। কুয়ালালামপুর সামিটের পর তুরস্ক থেকে আরব আমিরাতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি
উচ্চারণ করলেন তুরস্কের বিখ্যাত পত্রিকা ইয়ানী শাফাকের এডিটর ইন চিফ ইব্রাহীম কারাগুল।
সাম্প্রতিক
পাকিস্তান ও ইন্দোনেশিয়ার উপর সৌদি অর্থনৈতিক হুমকি দেয় যার ফলে কুয়ালালামপুর সামিটে
হাজির হতে পারেন নি এই দুই দেশের রাষ্ট্র প্রধানরা। ইব্রাহিম কারাগুল আরবদের এই ষড়যন্ত্রের
বিরুদ্ধে কড়া আওয়াজ তুলেছেন। তিনি বলেছেন যে, পাক যে সমস্যার সম্মুখীন হয়েছে তা তুরস্ক
জানে। তিনি স্পষ্ট বলেছেন যে,
সৌদি আর আমিরাত ইসরাইল, আমেরিকা ও ব্রিটেনের এজেন্ট হিসেবে মুসলিম
বিশ্বের ধ্বংস সাধন করছে। তারা পাশ্চাত্যের স্বার্থে মুসলিম দেশগুলোতে সন্ত্রাসি দল
তৈরি করে ও তাদের সেসব সন্ত্রাসিদের অর্থায়ন করে থাকে। এরা ইরাকে, ইয়েমেনে
ও লিবিয়ায় সন্ত্রাসি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তিনি
জানান যে, আরব
আমিরাত তুরস্কের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ করেছিল। তারা সন্ত্রাসি গুলেনকে দিয়ে ২০১৬
সালে গণ অভ্যুত্থান করে। তিনি আরব আমিরাত কে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, এত টাকার
গরম দেখিয়ে লাভ নেই, দুবাইতে
একটা মিসাইল পড়লে আরব আমিরাতের পতন হবে। তিনি ঘোষণা দেন যে, তুরস্ক
ধৈর্যধারণকারী দেশ কিন্তু অপরাধীদের কখনো ক্ষমা করে না।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
তুরষ্ক

0 facebook: