![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র
ইসরাঈলের উপর যুদ্ধাপরাধের পূর্ণ তদন্তের ঘোষণা প্রত্যাহার না করলে প্রতিদিন একটি করে
ফিলিস্তিনি গ্রাম ধ্বংসের হুমকি দিয়েছেন দখলদার ইসরাঈলের সড়ক যোগাযোগ মন্ত্রী বেযালাল
স্মোট্রিচ।
এক টুইট
বার্তায় সে এ হুমকি দিয়েছে। খবর পার্সটুডে। সে টুইটার বার্তায় লিখেছে, ফিলিস্তিনের
স্বশাসন কর্তৃপক্ষকে আইসিসি থেকে ইসরাঈল বিরোধী অভিযোগ প্রত্যাহার করতে হবে। অভিযোগ
প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেওয়া উচিত। শুধু তাই নয় স্বশাসন কর্তৃপক্ষকেই
ধ্বংস করে দেওয়া উচিত বলে সে মন্তব্য করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার
(২০ ডিসেম্বর) ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাঈলের যুদ্ধাপরাধের
পূর্ণ তদন্তের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। নেদারল্যান্ডসের দ্য
হেগে এক বিবৃতিতে আইসিসির প্রধান কৌঁসুলি ফাতো বেনসুদা এ ঘোষণা দেন।
তিনি
বলেন, আমি
দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিলিস্তিনে
যুদ্ধাপরাধ তদন্ত প্রক্রিয়া শুরু করার যৌক্তিক সব কারণই রয়েছে। পূর্ব জেরুজালেমসহ পশ্চিম
তীর ও গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং হচ্ছে। যেহেতু ফিলিস্তিনি অঞ্চল থেকে
এ তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে,
তাই এটি শুরু করার জন্য বিচারকদের অনুমোদনের প্রয়োজন নেই।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল
ফিলিস্থিন

0 facebook: