Friday, December 27, 2019

আল-আকসা শরীফে মুসল্লিদের ওপর হামলা, ৫ ফিলিস্তিনি নারীকে গ্রেপ্তার করল ইসরাঈল


আন্তর্জাতিক ডেস্ক।। আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও নির্মমভাবে হামলা চালিয়ে ৫ জন ফিলিস্তিনি নারীকে গ্রেপ্তার করেছে ইহুদীবাদী ইসরাঈলি সেনারা। খবর বার্তা সংস্থা ইকনা-র।

জানা যায়, গত ২৩ ডিসেম্বর শতাধিক ইহুদী সন্ত্রাসী আল আকসা মসজিদে হামলা চালিয়েছে। এসময় মুসল্লি ও রক্ষীদের উপর হামলা চালিয়েছে ইহুদীবাদী ইসরাইলি সেনারা।

যায়নবাদী সেনারা আল-আকসা মসজিদে হামলার সময় বাব আল-রহমা (আল-আকসা মসজিদের একটি দরজা)-এর সামনে থেকে চার ফিলিস্তিনি নারীকে গ্রেপ্তার করেছে।

এই চারজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য জেরুজালেমে যায়নিস্ট পুলিশ সদর দফতরে স্থানান্তর করা হয়েছে।

সোমবার কমপক্ষে ২৪০ জন ইহুদি কঠোর নিরাপত্তার মধ্যে আল-আকসায় মসজিদে হামলা চালিয়ে মসজিদের আশেপাশের এলাকায় তাদের তালমুদি অনুষ্ঠান করেছে।


শেয়ার করুন

0 facebook: