Saturday, December 28, 2019

আন্দোলনের ছবি পোস্ট করায় ভারত থেকে বিতাড়িত হলেন নরওয়ের পর্যটক


আন্তর্জাতিক ডেস্ক।। মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির এনআরসির প্রতিবাদে করা আন্দোরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় নরওয়ের এক মহিলা পর্যটককে তার দেশে ফেরত পাঠিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ভারত সরকার। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পর শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে কোচিতে তাঁর হোটেলে হাজির হয় বিদেশি নাম নথিভুক্তকরণ দপ্তরের (FRRO) এক কর্মকর্তা। 

ওই কর্মকর্তা মহিলা পর্যটককে জানায়, আপনি ভিসার নিয়ম ভেঙেছেন, তাই আপনাকে এখনই দেশে ফিরে যেতে হবে। অন্যথায় ওই পর্যটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর শুক্রবারই তিনি টিকিট কেটে ফিরে যাচ্ছেন বলে ফেসবুকে জানিয়েছেন। তিনি জানান বিমানের টিকিট না কাটা পর্যন্ত ওই কর্মকর্তা তার সামনেই বসেছিল। এই ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ভারত জুড়ে।

নরওয়ের বাসিন্দা জ্যানে মেত্তে জোহানশেন কেরল বেড়াতে এসেছিলেন। ২৩ ডিসেম্বর NRC CAA বিরোধী আন্দেলোনের স্বপক্ষে একটি পোস্ট করেন। এরপরই শুক্রবার তাঁর হোটেলে বিদেশি নাম নথিভুক্তকরণ দপ্তরের (FRRO) আধিকারিক হাজির হন। এ প্রসঙ্গে জ্যানে মেত্তে জোহানশেন লেখেন, “আজ সকালে আমার হোটেলে FRRO-এর এক কর্মকর্তা হাজির হয়। সে আমাকে এখনই দেশ ছাড়তে বলে। অন্যথায় আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আমি লিখিত নথি দিতে বলি। কিন্তু সে সাফ জানিয়ে দেয়, কোনও লিখিত নথি দেওয়া হবে না।শেষপর্যন্ত এক বন্ধুর সাহায্যে দুবাই পর্যন্ত বিমানের টিকিট কাটি। সেখান থেকে সুইডেনে বিমান ধরবো। ফেসবুকে শেষ পোস্টে জ্যানে জানান, তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।


শেয়ার করুন

0 facebook: