Saturday, December 28, 2019

রকেট হামলার সাইরেনঃ আবারও মঞ্চ ছেড়ে পালাল ইহুদীবাদী সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক।। গতরাতে আশদোদ শহরে রকেট হামলার সাইরেন বেজে ওঠার পর ইহুদীবাদী সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু অন্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে পালিয়ে যায় এবং বিশেষ নিরাপদ স্থানে অবস্থান নেয়।

একটি নির্বাচনী সভায় অংশ নিয়েছিল ৭০ বছর বয়সী নেতানিয়াহু। কিন্তু মঞ্চে উঠার কয়েক মিনিটের মধ্যে সাইরেন বেজে ওঠে। এরপরই সে ভয়ে তাড়াহুড়ো করে মঞ্চ থেকে নেমে যায়। এই সময় তার দেহরক্ষীদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা যায়।

গতকাল থেকে আবারও গাজায় বিমান হামলা শুরু করেছে ইহুদীবাদী সন্ত্রাসী ইসরাঈলী বাহিনী। গত সেপ্টেম্বরেও ফিলিস্তিনিদের ভয়ে দৌড়ে সমাবেশের মঞ্চ ছেড়েছিল ইহুদীবাদী সন্ত্রাসী ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এরও আগে সে রকেট থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান করেছিল। সে সময় এ সংক্রান্ত ছবি ভাইরাল হয়েছিল।

ইসরাঈলী বাহিনী উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের দাবি করলেও ফিলিস্তিনিদের রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে হিমশিম খাচ্ছে। এ কারণে তারা সব সময় আতঙ্কে থাকে।


শেয়ার করুন

0 facebook: