![]() |
আন্তর্জাতিক
ডেস্ক।। ইহুদীবাদী ইসরাঈলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাঈল কাতজ বলেছে, ফিলিস্তিনি
প্রতিরোধ আন্দোলনগুলোর শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে আবার ‘পরিকল্পিত
হত্যাকাণ্ড চালানোর নীতিতে ফিরে যাবে তেল আবিব।
ইসরাঈলী
সেনা রেডিও’কে
দেয়া সাক্ষাৎকারে কাতজ আরো বলে,
গাজা উপত্যকা থেকে ইসরাঈল অভিমুখে রকেট হামলায় দায়ী ব্যক্তিদের
চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাঈল। এরপর চিহ্নিত ব্যক্তিদেরকে হত্যা করা
হবে।
ইসরাঈলী
পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ হুমকি দিল যখন গাজা উপত্যকার ওপর বিমান হামলা বা পরিকল্পিত
হত্যাকাণ্ড কখনোই বন্ধ করেনি তেল আবিব। ইসরাঈল কাতজের এ হুমকির মাত্র কয়েক ঘণ্টা আগেও
গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ফিলিস্তিন জবরদখলকারী ইসরাঈলি বাহিনী।
ইসরাঈলি
বাহিনী গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জঙ্গিবিমান ও হেলিকপ্টার গানশিপ থেকে
গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা
চালানো হয়েছে।
খবর বিভাগঃ
আন্তর্জাতিক
ইসরাঈল
ফিলিস্থিন

0 facebook: