Saturday, December 28, 2019

উত্তর প্রদেশে উগ্রহিন্দুত্ববাদী সন্ত্রাসী পুলিশের টার্গেট মুসলিমরা, বিচার বিভাগীয় তদন্তের দাবি


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের উত্তর প্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএও জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গুঁড়িয়ে দিতে রাজ্যের পুলিশ-প্রশাসন মুসলিমদের টার্গেট করছে বলে অভিযোগ উঠেছে।

৭০টি মানবাধিকার ও সমাজ সংগঠনের মঞ্চ হম ভারতকে লোগগত বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেছে। সমাজকর্মীদের দাবি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ব্যক্তিগত নির্দেশ, অনুমোদন ও নজরদারিতে পুলিশ মুসলিম, বিক্ষোভকারী, সমাজকর্মীদের টার্গেট করছে। এ ব্যাপারে তাঁরা সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

সরকারি সূত্রে প্রকাশ, গত ১০ ডিসেম্বর থেকে সিএএ-এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পরে রাজ্যে এপর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় ২৮৮ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশ ৩২৭টি এফআইআর দায়ের সহ ১ হাজার ১১৩ জনকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে ৫ হাজার ৫৫৮ জনকে।

সমাজকর্মীদের দাবি, রাজ্য দ্বারা প্রযোজিত সন্ত্রাস বন্ধ করতে হবে, নিরপরাধদের মুক্তি দিতে হবে এবং এক লাখ অজ্ঞাতদের বিরুদ্ধে এফআইআর বাতিল করতে হবে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গোটা ঘটনার স্বাধীন আইনি তদন্ত করতে হবে, জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি আমলে নিক, তদন্তের পরে দোষী পুলিশ সদস্যদের সাসপেন্ড করতে হবে, যারা নিহত বা গুরুতর আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিতে হবে।


শেয়ার করুন

0 facebook: