Saturday, December 28, 2019

এরদোগানের নাতিকে কুরআন শেখানোর ভাইরাল ছবিটি সম্পর্কে জানলে অবাক হতে হয়!


আন্তর্জাতিক ডেস্ক।। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, ধর্মীয় দিক দিয়ে তিনি একজন কারী এবং হাফেজে কুরআন। মাঝে মাঝে দেশের পার্লামেন্টে নামাজের ইমামতি করেন তিনি। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন হয় উনার সুমধুর কুরআন তিলাওয়াতের মাধ্যমে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এরদোয়ান এবং তার নাতীর একটি ছবি ছাপিয়েছে তুরস্কের বহুল প্রচারিত পত্রিকা ইয়েনী সাফাক। ছবিটিতে দেখা যায়, অবসর সময়ে নিজ নাতীকে কুরআন শিখাচ্ছেন এরদোগান। মুহূর্তেই সে ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগযোগ মাধ্যমে।

পত্রিকাটি জানিয়েছে, গভীর রাতে কিংবা একদম ভোরে কিছুটা অবসর সময় পান প্রেসিডেন্ট এরদোগান। সে সময়টাই তিনি পরিবারের সঙ্গে কাটান। আর সময়ে পেলেই নাতিকে কুরআন শিখাতে বসে যান তিনি।

তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ছবিটা যে মুহূর্তে তোলা হয়েছে সেই মুহূর্তে এরূপ হালে কেউ পরিবারের সাথে বসে পরম শান্তিতে বসে কুরআন শিখাতে পারে তা কল্পনা করা যায়না।

হুরিয়াতের সংবাদ অনুসারে ছবিটা ২০১৬ সালের ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের রাতের। যখন আতঙ্ক আর ভয়ে দেশবাসীর মাথা খারাপ হওয়ার উপক্রম ছিলো, যখন যেকোন সময় মৃত্যুর মুখে পতিত হওয়ার সম্ভাবনা ছিলো তখন তিনি আরাম করে বসে নিজ নাতিকে কুরআন শিক্ষা দিচ্ছিলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে কেবল এটাই বলা যায় যে, একজন মহান নেতাই কেবল নয় বরং একজন কলিজাওয়ালা মুসলিম ব্যতীত কেউ এরূপ পরিবেশে কুরআন শিক্ষা দেওয়ার সাহস পায়না।


শেয়ার করুন

0 facebook: