![]() |
সিলেট প্রতিনিধি।। ভারতীয় ‘কেনু’তে সয়লাব
বাংলাদেশের বাজার। বিশেষ করে সিলেটের শীতকালীন বাজারে কেনু’র আধিক্য
বেশি।
নগরীর
প্রতিটি বাজারে দোকানীরা ও ভাসমান ফল বিক্রেতারা কমলার পরিবর্তে কেনু কে কমলা বলে বিক্রি
করছে বেশিকরে।
কমলা
ও কেনু কমলার কালার দেখতে প্রায় একই। কমলার খোসা সাধারণত সহজে ছুটে আসে। কিন্তু কেনু
কমলার খোসা সহজে ছুটে না। কেনুর চেয়ে কমলার স্বাদ অনেক মজা।
সিলেট
নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় কেনু কমলায় সয়লাব হয়ে পড়েছে। নগরীর
কোর্ট পয়েন্ট এলাকায় ভাসমান ফল বিক্রেতারা কেনু কমলাকে কমলা বলে দেদারছে বিক্রি করছে।
যা আসল কমলা নয়। ভারতের শিলচর থেকে এসব কেনু কমলা হিসেবে সিলেটের কয়েকটি বর্ডার দিয়ে
আসে।
গ্রামাঞ্চল
থেকে শহরে আসা মানুষদের টার্গেট করে বিক্রেতারা। বিক্রেতারা তাদের কাছে কেনুকে কমলা
বলে বিক্রি করতে দেখা যায় প্রতিনিয়ত। বাজারে প্রতি কেজি কমলা ১২০-১৩০ টাকায় বিক্রি
হলেও কেনু নামক কমলার প্রতি কেজি ১শ টাকা।
যেভাবে
চিনবেন কমলা না কেনুঃ কমলার খোসা সহজে ছুটে আসে। কমলার কালার একটু ভিন্ন রকমের। দেখতে
একটু ফুলা লাগে। আর কেনু কমলার খোসা একেবারে মলিন। খোলস অনেক ঘাড়। রং দেখতে চকচকে।
হাত দিয়ে খোসা সহজে ছুটবে না।
খবর বিভাগঃ
ব্যবসা ও বাণিজ্য
ভারতীয় আগ্রাসন
সিলেট বিভাগ

0 facebook: