Saturday, December 28, 2019

চাঁদ দেখা যায়নি, রোববার থেকে শুরু জুমাদাল উলা শরীফঃ আন্তর্জাতিক মজলিসু রুইয়াতিল হিলাল


স্টাফ রিপোর্ট।। আন্তর্জাতিক মজলিসু রুইয়াতিল হিলাল এর চাঁদের রিপোর্ট অনুসারে বাংলাদেশের আকাশে কোথাও ২৯ রবীউছ ছানী শরীফ ১৪৪১ হিজরী, ২৮ সাবি১৩৮৭ শামসী (২৭ ডিসেম্বর ২০১৯), জুমুয়াবার সন্ধ্যায় ১৪৪১ হিজরীর পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি। আগামী ২৯ সাবি' ১৩৮৭ শামসী (২৯ ডিসেম্বর ২০১৯ খৃঃ) ইয়াওমুল আহাদ (রবিবার) হবে পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার ১লা তারিখ।

এছাড়াও শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি আনিছুর রহমান।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নূরুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নজরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪১ হিজরি সালের পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।


শেয়ার করুন

0 facebook: